‘মহালয়ার আগের দিন বোধহয় ফুলশয্যা হয়েছে!’ মহালয়ার দিন কপালে সিঁদুর ঘেঁটে, গলায় জুঁইয়ের মালা দিয়ে ছবি দিতেই নেটিজেনদের কটা’ক্ষের মুখে শ্রীময়ী

দেবীপক্ষের সূচনা মানেই বাঙালির মনে পুজোর আনন্দ। মহালয়ার সকালে তাই সাজে-সজ্জায় নিজেদের মতো করে উৎসবের আবহ তৈরি করেন অনেকেই। তবে এ বছর মহালয়ার দিনে শ্রীময়ী চট্টরাজের একটি বিশেষ সাজ ঘিরেই শুরু হয়েছে চর্চা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি প্রকাশ্যে আসতেই একাংশের নজর কেড়েছে অভিনেত্রীর অন্যরকম লুক। কিন্তু প্রশংসার পাশাপাশি জুটেছে একের পর এক কটাক্ষও।

সাদা শাড়ি, অফ-শোল্ডার ব্লাউজ, খোলা চুল, গলায় জুঁই ফুলের মালা আর হাতে পদ্মফুল এই সাজেই ধরা দিয়েছেন কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী। তবে তাঁর কপালে লেপ্টে থাকা সিঁদুরের টিপ নিয়েই বেশি আলোচনা শুরু হয়েছে। মহালয়ার মতো বিশেষ দিনে এমন সাজ কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। কারও কারও মতে, এই সাজের সঙ্গে মহালয়ার চেনা আবহের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না।

শুধু সাজ নয়, শ্রীময়ীর হাতে থাকা পদ্মফুলও নজর এড়ায়নি নেটপাড়ার বাসিন্দাদের। একটি ছবিতে পদ্মফুলের গন্ধ নিতে দেখা যায় তাঁকে। সেই ছবির মন্তব্যের ঘরেও শুরু হয় ঠাট্টা-বিদ্রূপ। কেউ প্রশ্ন তুলেছেন, পদ্মফুলের গন্ধ হয় কি না, আবার কেউ সেই ছবি ঘিরে কটাক্ষ করেছেন। সব মিলিয়ে উৎসবের দিনে শ্রীময়ীর এই ফটোশ্যুট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

প্রসঙ্গত, কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের ব্যক্তিগত জীবন নিয়ে আগেও বহুবার চর্চা হয়েছে। তাঁদের বয়সের ব্যবধান থেকে শুরু করে বিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে এই দম্পতিকে। তবে এবার আলোচনার কেন্দ্রে তাঁদের সম্পর্ক নয়, বরং মহালয়ার সাজ। সম্প্রতি স্বামী কাঞ্চনের উৎসাহের কথা জানিয়ে এলএলবি পাশ করার খবরও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন শ্রীময়ী।

আরও পড়ুনঃ চ্যাম্পিয়নের ট্রফি জিততে পারেননি, একদিন যে মেয়ে সকলের সামনে কথা বলতেই ভয় পেতেন, আজ তিনিই দেবের দাদাগিরির মঞ্চে! সালকিয়ার সায়ন্তনীর লড়াই শেখাচ্ছে, সাফল্য মানেই শুধু জয় নয়, নিজের ভয়কে হারিয়ে স্বপ্নপূরণও!

উৎসবের দিনে নিজের পছন্দমতো সাজে ছবি তোলা কি একান্তই ব্যক্তিগত স্বাধীনতা, নাকি বিশেষ দিনের সাজে প্রত্যাশা পূরণ করাও জরুরি? শ্রীময়ীর ছবি ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়া সেই প্রশ্নই আবার সামনে নিয়ে এল। তবে এই সাজ নিয়ে ওঠা কটাক্ষের বিষয়ে অভিনেত্রী আলাদা করে কোনও প্রতিক্রিয়া দিয়েছেন কি না, তা
অবশ্য জানা নেই।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর