কেজরিওয়ালের সঙ্গে বৈঠক সোনু সুদের, তবে কী এবার পাকাপাকিভাবেই রাজনীতিতে যোগ দিচ্ছেন অভিনেতা?

তবে কী এবার একরকম পাকাপাকিভাবেই রাজনীতিতে যোগ দিচ্ছেন অভিনেতা সোনু সুদ? এই প্রশ্নই এখন তাঁর অনুরাগীদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আজ, শুক্রবার সকালে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে একটি বৈঠক করেন সোনু। যার জেরে এই জল্পনা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।

এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ছাড়াও সোনু কথা বলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া, বিধায়ক রাঘব চড্ডা-সহ আম আদমি পার্টির নানান নেতাদের সঙ্গে। কিন্তু কী আলোচনা হল এই বৈঠকে, তা জানতে উদগ্রীব সকলে।

এই বৈঠকের পর সোনু সুদকে পাশে বসিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি ঘোষণা করেন যে ‘দেশ কে মেন্টর’ নামের একটি অনুষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে রাজী হয়েছেন সোনু সুদ। মূলত শিশুদের জন্য এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। খুব তাড়াতাড়ি এই অনুষ্ঠান শুরু করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান কেজরিওয়াল।

https://twitter.com/ANI/status/1431100578592002050?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1431115347646500865%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fstatic.asianetnews.com%2Ftwitter-iframe%2Fshow.html%3Furl%3Dhttps%3A%2F%2Ftwitter.com%2FANI%2Fstatus%2F1431115347646500865%3Fref_src%3Dtwsrc5Etfw

এই বিষয়ে সোনু সুদ জানান যে এমন একটি সুযোগ পেয়ে তিনি খুব খুশি। তিনি আরও জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের সাহায্য করার থেকে বড় কল্যাণমূলক কাজ আর কিছু হতে পারে না। তিনি পুরো দায়িত্ব নিয়ে নিজেই কাজ করবেন বলেও জানান অভিনেতা। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, পঞ্জাবের নির্বাচনের আগে আম আদমি পার্টির তরফে এটি একটি মাস্টারস্ট্রোক। কারণ, সেখানকার নির্বাচনে আম আদমি পার্টিও প্রার্থী দিচ্ছে।

আরও পড়ুন- কোভিড-১৯-এর থেকেও অনেক বেশি শক্তিশালী ও ভয়ংকর হবে কোভিড-২২, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

এদিকে আবার সোনু সুদের হাত ধরে বৈতরণী পার হতে চাইছে কংগ্রেসও। চলতি বছরের এপ্রিল মাসেই পঞ্জাবের টিকাকরণের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার জন্য সোনু সুদকে প্রস্তাব দেওয়া হয় সে রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর তরফে। সেই প্রস্তাবে রাজী হয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন অভিনেতা। আবার, মহারাষ্ট্রের কংগ্রেসও সোনু সুদকে নিয়ে বেশ কয়েকটি পরিকল্পনা গ্রহণ করেছে। সোনুর সঙ্গে সেই অনুষ্ঠানে দেখা মিলেছিল রিতেশ দেশমুখ ও মিলিন্দ সোমানকেও।

উল্লেখ্য, গত বছর করোনার জেরে লকডাউনের সময় থেকেই ত্রাতা হয়ে উঠেছিলেন সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর দায়িত্ব নেওয়া থেকে শুরু করে দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ানো, সবই করেছেন অভিনেতা। চলতি বছর করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ও নানান হাসপাতালে বেড পাইয়ে দেওয়া থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার পাঠানো, মানুষকে নানাভাবে সাহায্য করা, সবই করে এসেছেন তিনি। এমনকি, অনেক হাসপাতালেই অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্তও নিয়েছেন সোনু সুদ। গরিবের জন্য তিনি সত্যিই মসিহা। তবে একাধিক রাজনীতিবিদদের সঙ্গে একাধিকবার এই বৈঠক করা দেখে অনেকেরই ধারণা হয়েছে যে ভবিষ্যতে হয়ত তিনি রাজনীতিতে যোগ দিলেও দিতে পারেন।

RELATED Articles