সিডের জন্যই বাড়ি ফিরল মিঠাই! মুখ হাঁড়ি তোর্সার! এবার কি ধরা পড়বে সিদ্ধার্থের ‘টেস’ বুড়ি?

এমনি এমনি বাংলার সেরা হয়ে ওঠেনি ‘মিঠাই’ ধারাবাহিক। সব সময়ে টুইস্ট অ্যান্ড টার্ন্স লেগেই রয়েছে ধারাবাহিকে। কখনও মিঠাই আর উচ্ছে বাবুর রোম্যান্স দিয়ে দর্শকদের নজর কেড়েছে ধারাবাহিক। আবার কখনও ধারাবাহিকের বাকি জুটিদের মধ্যেকার সমীকরণ দেখিয়ে দর্শকদের আরও উত্তেজিত করে তুলেছে। এই মুহূর্তেও জমজমাট পর্ব চলছে ‘মিঠাই’তে। যেখানে মিঠাইয়ের প্রতি তাঁর উচ্ছে বাবুর কেয়ার সকলের নজরে পড়েছে।

প্রসঙ্গত ধারাবাহিকে এই মুহূর্তে জেল থেকে বাড়ি ফিরেছে মিঠাই। সিডের বন্ধু তোর্সার কলকাঠিতে জেলে গিয়েছিল মিঠাই। যা শুনে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আসে সিদ্ধার্থ। নিজের পুলিশ বন্ধুর সঙ্গে মিলে মিঠাইয়ের শেষমেষ বেল করিয়েছে সে। মিঠাইকে সিদ্ধার্থের থেকে দূরে করতে পরিকল্পনা করেছিল তোর্সা। যার কারণে কারাগারে বন্দি ছিল মিঠাই। তবে তোর্সা ভাবে সিদ্ধার্থ না থাকায় মিঠাই বেল পাবে না। কিন্তু সমস্ত পরিকল্পনায় জল ঢেলে অবশেষে মিঠাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে সিদ্ধার্থ।

তবে সিঙ্গাপুরের প্রজেক্ট কী হবে? মিঠাইয়ের সঙ্গে নিজের সম্পর্ককে কখনোই ভালোবাসার নাম দিতে চায়না সিড। কিন্তু মিঠাই বিপদে পড়লে সে সব কাজ ফেলে হাজির হয় মিঠাইয়ের কাছে। সেই সমস্ত কাজ করে যা কোনদিনও আগে করেনি। এমনকি মিঠাইকে জেলে যেতে দেখে গোপাল নিয়ে জেলে হাজির হয় সিড। এরইসঙ্গে মিঠাই জেলের খাবার ঠিকমতো খেতে পারবে না বলে, সেও কিছু না খেয়ে বসে থাকে। কিন্তু নিজেদের মধ্যকার সম্পর্ককে কখনোই ভালবাসা বা প্রেম বলে মানতে চায়না মিঠাইয়ের উচ্ছে বাবু।

এদিকে অবশেষে বাড়ি ফিরেও লোকের বিদ্রুপের শিকার হতে হয় মিঠাইকে। পাশাপাশি তোর্সা সিদ্ধার্থের বাবাকে নানা ভাবে বোঝানোর চেষ্টা করে মিঠাই আসলে ক্রিমিনাল। সিদ্ধার্থকে খোঁচা মারা কথা বলতে থাকে। আজ এরকম কিছুই সম্প্রচারিত হবে জি বাংলার পর্দায়। যেখানে মিঠাইকে নানা রকমের কথা বলে অপমান করতে থাকবে তোর্সা। বাদ যাবেনা সিদ্ধার্থর বাবাও। মিঠাইকে বাড়িতে দেখে সিডের বাবা তাঁকে জনাইতে রেখে আসার প্রস্তাব দেয়। কী করবে এবার সিদ্ধার্থ?

অন্যদিকে বাড়ির বাকি লোকেরা মিঠাইকে ঘরে পেয়ে উচ্ছ্বসিত হবে। সকলেরই আনন্দের সীমা থাকবেনা। দাদাই ভালোবাসা দিয়ে মিঠাইকে ঘরে তুলে নেবে। কিন্তু এবার দেখার তোর্সার খোঁচা মারা কথার কী জবাব দেয় সিদ্ধার্থ? শেষমেষ মিঠাইয়ের অপমানের কী ভাবে যোগ্য জবাব দেয় তাঁর উচ্ছে বাবু! দেখতে হলে নজর রাখতে হবে আজ জি বাংলার পর্দায়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles