টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি। শুধুমাত্র ছোটপর্দায় না, বড়ো পর্দায় ক্যামেরার সামনে সফল ভাবে অভিনয় করেছেন তিনি। কণ্ঠ , মুখার্জি দার বউ, হামির মত একাধিক সিনেমায় অভিনয় করেছেন। জনপ্রিয়তা বেড়েছে সময়ের সাথে।
সম্প্রতি ফের একবার ধারাবাহিকের পর্দায় পা রেখেছেন কনীনিকা ব্যানার্জি। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক আয় তবে সহচরী ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। চ্যানেল নির্মাতাদের মতে জি বাংলার ধারাবাহিকে টেক্কা দিতে অভিনেত্রীর কামব্যাককে তুরুপের তাস হিসেবে দেখছেন।
একেবারে চেনা ধারা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ নতুন ভাবেই শুরু হয়েছে আয় তবে সহচরী। ধারাবাহিকে কনীনিকার চরিত্রের নাম সহচরী।অরুণিমা হালদারের অভিনয় করছেন কনিনিকার সাথে।তার চরিত্রের নাম বরফি।বরফি ও সহচরীর বন্ধুত্বের গল্প বলবে এই ধারাবাহিক। যেখানে বয়সের কোনো বাঁধা মানেনি তাদের সম্পর্ক।এছাড়াও রয়েছে ইন্দ্রজিৎ চক্রবর্তী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। কনিনিকার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রজিৎ। নতুন ধারাবাহিক নিয়ে বেশ জনপ্রিয় সে বিষয়ে সন্দেহ নেই।
তবে আয় তবে সহচরী মাঝেই কনীনিকা ফিরে গেছেন তার নিজের ছোটবেলায়। ছোটবেলার সময় আমরা সকলেই খুঁজে পেতে চাই আমাদের সব ব্যস্ততার মাঝেও। সম্প্রতি অভিনেত্রী কনীনিকা ব্যানার্জীর ইনস্টাগ্রাম পোস্টে আরো একবার ফিরে এলো তার নিজের ছোটবেলা। গতকাল সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার খুব মিষ্টি কিছু ছবি অনুগামীদের মধ্যে ভাগ করে নিয়েছেন।সেই ছবিতে ছোটবেলার মিষ্টি কনীনিকার ছবি দেখে স্বাভাবিকভাবেই আনন্দিত অনুগামীরা। অভিনেত্রীর ছবিতে কমেন্ট করে ভালোবাসা জানিয়েছেন সকলেই।
View this post on Instagram





