৩০শে সেপ্টেম্বর ভবানীপুর হাইভোল্টেজ কেন্দ্র-সহ ৩ কেন্দ্রে ভোট, রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

আগামী ৩০শে সেপ্টেম্বরর হাই-ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে রয়েছে উপনির্বাচন। এরই সঙ্গে রয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে সাধারণ নির্বাচন। এই কারণেই এবার রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রের খবর অনুযায়ী, এই ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে রয়েছে ৭ কোম্পানি সিআরপিএফ, ৪ কোম্পানি বিএসএফ, ২ কোম্পানি এসএসবি ও ১ কোম্পানি সিআইএসএফ ও আইটিবিপি-র জওয়ান।

আরও পড়ুন- দেবী দুর্গার মন্ত্রে মমতার নাম! হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত, লালবাজারে ফিরহাদের হাকিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি’র

ভবানীপুরে উপনির্বাচন নিয়ে ক্রমশই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। নিজের ঘরের কেন্দ্র থেকেই ভোটে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির হয়ে এই কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছেন তাদের লড়াকু নেত্রী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ও রয়েছেন বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস।

ভবানীপুর কেন্দ্রে জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে লড়াই না করে একচুলও জমি ছাড়তে রাজী নন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালও। খোদ মুখ্যমন্ত্রী তাঁর প্রতিপক্ষ হলেও এই কেন্দ্রে তিনি জিত হাসিল করবেনই, এমনই বিশ্বাস প্রিয়াঙ্কার।

গতকাল, সোমবারই রীতিমতো ঢাক-ঢোল বাজিয়ে ধুনুচি নাচ নেচে মনোনয়নপত্র জমা করেছেন প্রিয়াঙ্কা। এদিন তাঁর পাশে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ছিলেন সৌমিত্র খাঁ, অর্জুন সিং-এর মতো সাংসদরাও। মনোনয়নপত্র জমা দিয়ে আজ, মঙ্গলবার থেকেই পুরোদস্তুর প্রচারে নেমে পড়েছেন প্রিয়াঙ্কা। বৃষ্টিকে উপেক্ষা করেই দলীয় কর্মীদের নিয়ে গোপালনগর মোড় থেকে শুরু করে দিয়েছেন প্রচার।

এদিকে প্রচারের দিক থেকে কোনও খামতি রাখছে না শাসকদলও। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমেছেন ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়ের মতো তাবড় তাবড় নেতারা। সবমিলিয়ে ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন নিয়ে এখন টানটান উত্তেজনা।

আরও পড়ুন- মুসলিম যুবকের ফাঁদে হিন্দু তরুণীরা, একাধিক প্রেমিকা খুনের পরও নির্লিপ্ত প্রেমিক, মমতার রাজ্যে নারীদের সুরক্ষা কোথায়?

একুশের নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। কিন্তু তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাচাহে তিনি প্রায় ২৮০০০ ভোটে হেরে যান। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৮টি ওয়ার্ডের মধ্যে বিজেপি লিড পেয়েছিল ২টিতে। এবার উপনির্বাচনে কী ঘটে, সেটাই এখন দেখার।

আরও অন্যান্য খবর