দুই বেগম মিলিয়ে মোট চার সন্তানের বাবা, ছেলে-মেয়ের বিয়ে কী করে দেবেন ভেবে রাতের ঘুম উড়েছে সইফ আলি খানের! গলায় ঝরে পড়ল একরাশ চিন্তা

চার ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভেবে হিমশিম খাচ্ছে নবাব পরিবারের ছেলে। সারা, ইব্রাহিম, তৈমুর এবং জাহাঙ্গীরের ভবিষ্যতের কথা ভেবে মাথায় হাত দিয়েছেন বাবা সইফ আলি খান। একে একে সকলের বিয়ের চিন্তা ঘুরপাক খাচ্ছে মাথায়। চার ছেলেমেয়ের বিয়ে দেওয়া অত সহজ নয়। আবার তা যদি হয় জাঁকজমকপূর্ণ বিয়ে। নিজেই নিজের দুশ্চিন্তার কথা কপিল শর্মার শো’তে এসে অকপটে স্বীকার করলেন সইফ আলি খান।

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতার ছবি ‘ভূত পুলিশ’। ‘ডিজনি প্লাস হটস্টার’-এ এই ছবি সকলেই দেখতে পাবেন। ছবির প্রচারেই এই দিন কপিল শর্মার শো’তে হাজির হয়েছিলেন সইফ, ইয়ামি গৌতম এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। সম্প্রতি পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেছেন আমি সেই বিষয়েও কপিল শর্মা মজা করেছেন। বলেন, “মাত্র ২০ জনকে দেখে বিয়ে করে ফেললেন? নাকি ২০ জন উপস্থিত ছিলেন এমন জায়গায় বিয়ে সারলেন?”

কপিল শর্মার প্রশ্নের উত্তরে ইয়ামি জানালেন, ‘তাঁর দিদার নির্দেশ ছিল কোভিড প্রটোকল মেনে বিয়ে করতে হবে। তাই কম অতিথি নিয়ে, জাঁকজমক ছাড়াই বিয়ে সারতে হয়েছে।’ পরক্ষণেই অভিনেত্রীর কথা শুনে সইফ আলি খান বলেন, “আমি আর করিনা ভেবেছিলাম খুব ছোটো করে বিয়ে করবো। কিন্তু কাপুর পরিবারের সদস্যসংখ্যা যেখানে ২০০, সেখানে ছোটো অনুষ্ঠানের অবকাশ নেই।” এরপরই নিজের ভয়ের কথা প্রকাশ্যে আনলেন নবাব পুত্র।

সর্বসমক্ষে সইফ আলি খান জানালেন, ধুমধাম করে বিয়ে করার কথা শুনলেই ভয় হয়। চার সন্তানের বাবা। সবাইকে এত বড় করে বিয়ে দিলে খরচ কেমন আকাশছোঁয়া হবে! তা ভেবেই আঁতকে ওঠে তাঁর বুক। সইফ আলি খানের প্রথম বিয়ে অমৃতা সিংয়ের সঙ্গে। যেখান থেকে তার দুই সন্তান সারা ও ইব্রাহিম। এরপর ২০১২ সালে নবাব পুত্রের বিয়ে হয় করিনা কাপুর খানের সঙ্গে। যেখানে তাঁর দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীর।

এই মুহূর্তে সম্প্রতি নতুন বাড়িতে সপরিবারে উঠেছেন সইফ আলি খান। সেই বাড়িতে গণপতি পুজোও করেছেন। যা নিয়ে ট্রোল হতে হয়েছে ‘সইফিনা’কে। যদিও বা তাতে তাঁদের কিছু যায় আসে না। কিন্তু এবার নিজের ভেতরে থাকা ভয় প্রকাশ্যে আনলেন সইফ। জানালে নিজের ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে কতটা চিন্তায় থাকেন তিনি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর