‘স্ট্যাম্প প্যাড’ দিয়ে মা দুর্গার ছবি এঁকে ভাইরাল এই ব্যক্তি! ছবি দেখে সেই ব্যক্তিত্বের গুণের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া, ভাইরাল ভিডিও

আর বেশি দিন বাকি নেই লেগে গিয়েছে শরতের হাওয়া। শুধু সেই শুভ সন্ধিক্ষণের দিন গুনছেন আপামর বাঙালি। ঢাকের বাদ্যি বাজলো বলে। এরইমধ্যে শহর কলকাতা সেজে উঠেছে আলোর রোশনাইতে। পাড়ায় পাড়ায় বাঁশের খুঁটি বাধা শুরু হয়ে গিয়েছে। জোর কদমে কাজ চলছে কুমারটুলিতে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যা দেখে আবেগে ভেসেছেন নেটিজেনরা।

প্রসঙ্গত দেবী দুর্গার ছবি এঁকে ভাইরাল হলেন একজন ব্যাক্তি। অনেকেরই মনে প্রশ্ন জাগবে এর আগেও অনেকে দেবী দুর্গার ছবি এঁকেছেন! এ আবার নতুন কি? কিন্তু তিনি শুধুমাত্র পেন্সিল স্কেচ বা রঙ দিয়ে মাকে ফুটিয়ে তোলেন নি। তিনি স্ট্যাম্প প্যাড দিয়ে এঁকেছেন মা দুর্গাকে। যা দেখে অবাক হয়েছেন সকলেই। সকলেই সেই ব্যক্তির গুণের প্রশংসা করেছেন।

অনেকের মধ্যেই অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে। কেউ তাকে বাইরে আনতে সাহস পায়, কেউ পায় না। ঠিক একইভাবে এই ব্যক্তিত্বেরও প্রচুর প্রতিভা রয়েছে। তা প্রমাণ হয়ে গিয়েছে এবারে। যেভাবে স্ট্যাম্প প্যাড দিয়ে তিনি মা দুর্গার প্রতিচ্ছবিকে তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসনীয়। অনেকেই ভিডিও দেখে তাঁর প্রশংসা করেছেন। ইউটিউবে ভিডিওটি ছাড়িয়েছে হাজার হাজার ভিউয়ার্স। লাইকও পড়েছে ভালোই।

ভিডিওটি ছাড়া হয়েছে ‘স্মার্ট আর্ট’ নামের একটি প্রোফাইল থেকে। যেখানে শুধু মা দুর্গা নয় রয়েছে বলিউডের নামজাদা তারকাদের ছবিও। পাশাপাশি শুধুমাত্র ‘স্ট্যাম্প প্যাড’ দিয়ে নয় আরো নানান ধরনের নানান ভাবে এই ব্যক্তিত্ব মানুষদেরকে জীবন্ত করে তুলেছেন নিজের প্রতিভা দিয়ে। যেখানে জায়গা পেয়েছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত থেকে শুরু করে বং গাই পর্যন্ত।

দেবী দুর্গার আবাহনের আগেই এরকম প্রতিভা দেখে সত্যিই হতবাক হয়েছেন সকলে। তবে এই ব্যক্তিত্বের নাম জানা নেই। কিন্তু তাঁর প্রতিভায় আজ বাঙালি মুগ্ধ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles