বিয়ে লেগেছে ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে! সহচরীর ছেলের সঙ্গে ‘বরফি’র বিয়ে! ছবি দেখে উত্তেজিত নেটিজেনরা

বিনোদনের সেরা রসদ পেতে ধারাবাহিকই ভরসা দর্শকদের। নিজেদের দৈনন্দিন জীবনের এক অন্যতম অঙ্গ ধারাবাহিক। সেখানকার সমস্ত ঘটতে থাকা ঘটনাকে নিজের করে ভেবে নেন। ধারাবাহিক না দেখলে গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের। এতটাই ধারাবাহিকের চরিত্রগুলির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন দর্শকরা যা, বলার নয়। এরইসঙ্গে টিভির পর্দায় এসেছে আরও একটি নতুন ধারাবাহিক। অনেকদিন আগে থেকেই যার প্রোমো দেখা যাচ্ছিল স্টার জলসার পর্দায়। কথা হচ্ছে স্টার জলসায় সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘আয় তবে সহচরী’ নিয়ে।

ফের নতুন গল্প নিয়ে নতুন রূপে হাজির হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কণিনীকা বন্দ্যোপাধ্যায়। শেষ তাঁকে ‘অন্দরমহল’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। মা হওয়ার পর প্রথমবার টেলিভিশনের পর্দায় ফিরছেন অভিনেত্রী। এবার মধ্যবয়সী এক গৃহবধুর স্বপ্ন পূরণের গল্প নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী। একেবারে অন্যরকম গল্প। এই ধারাবাহিকে দেখানো হবে শাশুড়ি-বৌমার মধ্যেকার বন্ধুত্বের সম্পর্ক। ধারাবাহিকে কণিনীকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যাচ্ছে অরুণিমা হালদারকে।

বিয়ে লেগেছে 'আয় তবে সহচরী' ধারাবাহিকে! সহচরীর ছেলের সঙ্গে 'বরফি'র বিয়ে! ছবি দেখে উত্তেজিত নেটিজেনরা

সিরিয়ালে ‘সহচরী’র ভূমিকায় রয়েছেন কণিনীকা। অন্যদিকে ‘বরফি’র চরিত্রে দেখা যাচ্ছে অরুণিমা হালদারকে। প্রোমোতে আগেই দেখা গিয়েছে ধারাবাহিক বলছে স্বপ্ন দেখার কোনো বয়স নেই। তাই ফের একবার বিয়ের পর কলেজে ভর্তি হয়েছে সহচরী। সেই একই কলেজে পড়াশুনা করে বরফিও। সেখানেই বন্ধুত্ব হয় বরফি আর সহচরীর। সহচরীকে নিয়ে ঠাট্টা-তামাশা করে বেড়ায় কলেজের বাকি ছেলেমেয়েরা। তখনই তাঁর দিকে বন্ধুত্বের হাত বাড়ায় ‘বরফি’। এই নিয়েই শুরু হয়েছে গল্প।

বিয়ে লেগেছে 'আয় তবে সহচরী' ধারাবাহিকে! সহচরীর ছেলের সঙ্গে 'বরফি'র বিয়ে! ছবি দেখে উত্তেজিত নেটিজেনরা

পাশাপাশি এরপরই আসতে চলেছে টুইস্ট। যেখানে সহচরীর ছেলে রৌদ্রকে বিয়ে করবে বরফি। সহচরীর ছেলের ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। অন্যদিকে স্বামীর চরিত্রে দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ চক্রবর্তীকে। সিরিয়ালের শুরুতেই দেখা গিয়েছে পড়াশুনার সমস্ত স্বপ্ন জলাঞ্জলি দিয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে সহচরীকে। এখন তাঁর স্বামী-ছেলে নিয়ে ভরা সংসার। কিন্তু সেই শ্বশুরবাড়ি জানে না সহচরীর কী স্বপ্ন! এতকিছুর মধ্যেও পুরনো স্বপ্নকে ভোলেনি সহচরী। পড়াশোনা করতে আবার কলেজে যায় সে। এদিকে আবার সিরিয়ালের শুরুতেই বেজে গিয়েছে বিয়ের সানাই।

বিয়ে লেগেছে 'আয় তবে সহচরী' ধারাবাহিকে! সহচরীর ছেলের সঙ্গে 'বরফি'র বিয়ে! ছবি দেখে উত্তেজিত নেটিজেনরা

প্রসঙ্গত ধারাবাহিক শুরুর কিছুদিনের মধ্যেই সহচরীর ছেলের সঙ্গে বিয়ে করবে বরফি। সেই ছবি সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে বরফির পরনে রয়েছে লাল বেনারসী। মাথায় রয়েছে টোপর আর সিঁথিতে রয়েছে চওড়া সিঁদুর। পাশাপাশি সহচরীর ছেলে রৌদ্র সেজেছে হলুদ পাঞ্জাবিতে। দুজনের গলাতেই রয়েছে রজনীগন্ধার মালা। যা দেখে সকলেই আন্দাজ করেছে আগামী পর্বে কি হবে। পাশাপাশি সকলেই উৎসুক নববধূর বরণের দৃশ্য দেখতে। সব মিলিয়ে এক দুর্দান্ত গল্প আর জোরদার পর্ব নিয়ে হাজির হয়েছে ‘আয় তবে সহচরী’।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles