পার্থর পর এবার মানস ভুঁইয়া, আইকোর মামলায় তৃণমূল বিধায়ককে তলব সিবিআইয়ের

ভুয়ো অর্থলগ্নি সংস্থা আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার ডাক পড়ল মানস ভুঁইয়ার। আগামীকাল, সোমবার বেলা ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে। তবে এদিন তৃণমূল বিধায়ক হাজিরা দেবেন কী না, তা এখনও জানা যায়নি।

সূত্রের খবর অনুযায়ী, আইকোরের অনুষ্ঠান মঞ্চে মানসবাবুকে দেখা গিয়েছিল। সেখানে তিঞ্জি বক্তব্যও রেখেছিলেন। সেই ভিডিও পেয়েছে সিবিআই। এই সংস্থার সঙ্গে তৃণমূলের বিধায়ক কোনওভাবে যুক্ত কী না, তা খতিয়ে দেখছে সিবিআই।

এই সূত্র ধরেই সিবিআই মানস ভুঁইয়াকে জেরা করতে পারে। এই কারণে পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার মানস ভুঁইয়াকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের সূত্র অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায়ের বয়ান খতিয়ে দেখছে তারা। সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ীই মানসকে জেরা করা হতে পারে।

আরও পড়ুন- ‘বাবুল স্টার, সাংসদ, ওঁ কখনও বিজেপির হতে পারেনি’, অবশেষে বাবুলের দলবদল নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

গত সপ্তাহেই তলব পড়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়। কিন্তু নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারেন নি তিনি। ইমেল করে তিনি এও জানান যে সিবিআই আধিকারিকরা চাইলে তাঁকে তাঁর বাড়ি বা অফিসে এসে জেরা করতে পারেন।

সেই অনুযায়ীই কাজ করে সিবিআই। শিল্পভবনে পৌঁছে যায় সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করার জন্য। প্রায় দু’ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। তাঁর বয়ান রেকর্ড করা হয়। সেই বয়ান খতিয়ে দেখছে সিবিআই।

RELATED Articles