বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু তাতে মোহর লাগানো যায়নি। প্রথমেই এই বিষয় নিয়ে কথা উঠলেই তেমন কোনো তথ্য সামনে আসেনি। শেষমেষ এবার সকলের সামনে চলে এলো গোটা বিষয়। মুক্তি পেয়েছে টলিউডের জনপ্রিয় ও পরিচিত অভিনেত্রী রুক্মিণী মৈত্রের প্রথম হিন্দি ছবি ‘সনক’-এর ফার্স্ট লুকের পোস্টার। ছবি দেখে উচ্ছাসে ফেটে পড়েছেন অভিনেত্রীর ভক্তরা। পাশাপাশি সরগরম সোশ্যাল মিডিয়া।
গোটা নেটপাড়ায় ছড়িয়ে গিয়েছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের প্রথম হিন্দি ছবির পোস্টার। সঙ্গে জানা গেল কোথায় আসতে চলেছে অভিনেত্রীর এই ছবি। পোস্টারে এমনিতে হাতে বন্দুক, পিঠে ব্যাগ নিয়ে দেখা গেল বিদ্যুৎ জামওয়ালকে। মুখে লেগে রয়েছে চাপ চাপ রক্ত। পাশাপাশি দাঁড়িয়ে থাকা করিডোরের দু’দিকে দাও দাও করে জ্বলছে আগুন। এককথায় ছবি পুরো অ্যাকশনে ভরপুর। পোস্টারেই তার আঁচ পাওয়া গিয়েছে।
View this post on Instagram
অন্যদিকে ছবির পোস্টারে জানা গিয়েছে সিনেমা হল নয় ওটিটি প্লাটফর্মে আসতে চলেছে ‘সনক’। ছবির পোস্টার ইনস্টাগ্রামে ছেড়েছেন ছবির নায়ক। যা মুহূর্তের মধ্যেই হয়ে গিয়েছে ভাইরাল। টলিউডের বেশ জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র। অন্যদিকে বিদ্যুৎ জামওয়ালও বেশ পরিচিত মুখ বলিউডের। দুই তারকার একসঙ্গে রুপোলি পর্দায় কাজে উচ্ছ্বসিত সকলে এদিন পোস্টার সামনে আসতেই ছবির ব্যাপারে অভিনেতা জানালেন, “শুনেছি ভালোবাসা নাকি কোন ব্যক্তিকে পাগল করে তুলতে পারে এবং সেই পাগলামো যেকোনো কিছু করিয়ে নিতে পারে।”
View this post on Instagram
চলতি বছরের শুরুর দিকে তিনি জানিয়েছিলেন তাঁর পরবর্তী ছবিতে কাজ করবেন রুক্মিণী মৈত্র। এরপর সেই ব্যাপারে মুখ খুলেছিলেন অভিনেত্রীও। তিনি জানিয়েছেন, তাঁর বেশ কিছু কাজ দেখে বলিউড থেকে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে। এদিন অভিনেত্রীর কথায় জানা গেল, কলকাতায় একমাত্র তাঁকেই প্রস্তাব দিয়েছিলেন এই ছবির কর্মকর্তারা। একটি অডিও ক্লিপও পাঠিয়েছিলেন রুক্মিণী। সেটা ওঁদের বেশ পছন্দ হয়েছিল।
রুক্মিণী জানালেন, “এতদিন এই ব্যাপারে আমার ঘনিষ্ঠ বন্ধু ছাড়া তেমন কেউ কিছু জানত না। বলিউডে বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে প্রথম ডেবিউ করছেন নায়িকা। সঙ্গে রয়েছেন বিপুল শাহের মত নামজাদা প্রযোজক। এই প্রসঙ্গে অভিনেত্রী জানালেন, “এই গোটা ব্যাপারে আনন্দের তুলনায় টেনশনের রয়েছি বেশি।’ বলিউড-টলিউড কোন তফাৎ নেই অভিনেত্রীর কাছে। ছবি করাটাই আসল। কিন্তু বলিউডে প্রথম কাজ করছেন তিনি।
View this post on Instagram
সেই বিষয়ে জানালেন, “বলিউডে আমার প্রথম কাজ এই ভাবনাটাই কখনও মাথায় আসতে দেননি বিদ্যুৎ এবং বাকিরা। এতটাই দারুণভাবে আমার সঙ্গে মিশেছেন, তা বলার নয়।” কিন্তু এই মুহূর্তে জানা নেই অভিনেত্রী ছবি কবে মুক্তি পেতে চলেছে ওটিটি প্লাটফর্মে। তবে তাঁর ছবির পোস্টার দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন তাঁর ভক্তরা। ছবি রিলিজের অপেক্ষায় রয়েছেন সকলে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!