টলিপাড়ার অত্যন্ত চেনা একজন মুখ হলেন অভিনেত্রী পার্ণো মিত্র। নিজের অভিনয় দিয়ে বরাবরই সকলকে বারবার মুগ্ধ করেছেন তিনি। সবসময়ই একটু অন্য ধরণের ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে। আর তাঁকে এভাবে দেখতেই দর্শক হয়ত বেশি পছন্দ করেন।
কয়েকবছর আগেই তিনি যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। একুশের নির্বাচনে বিজেপির হয়ে ভোটেও লড়েছিলেন তিনি। বরানগর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। প্রচারও করেছিলেন ফুল দমে। কিন্তু শেষ পর্যন্ত তৃণমূল প্রার্থীর কাছে হেরে যান তিনি। এরপর থেকে তাঁকে আর বিশেষ রাজনৈতিক কোনও কর্মসূচিতে দেখা যায় না।
তবে এসবের মধ্যেই উঠে এল পার্ণোর বামে যোগ দেওয়ার লক্ষণ। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। প্রতিনিয়তই নিজের নানান ছবি শেয়ার করে থাকেন নিজের অনুরাগীদের সঙ্গে। সেরকমই সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন তিনি। তাতেই দেখা গেল, নিজের ভোল পাল্টে ফেলেছেন অভিনেত্রী।
ছবিতে দেখা যাচ্ছে পার্ণো নিজের চুলে লাল রঙ করিয়েছেন। আর তা দেখেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে যে অভিনেত্রী কী তবে এবার রাম ছেড়ে বামের দিকেই ঝুঁকছেন? কিছু মন্তব্যও এসেছে এমন।
View this post on Instagram
তবে এরকম কোনও ঘটনা ঘটেনি। নেহাতই নিজের ইচ্ছাতেই চুলে এমন রঙ করেছেন অভিনেত্রী। সামনেই পুজো, তাই নিজেকে একটু অন্যরকম ভাবে দেখতে কার না ভালো লাগে। চুলের রঙের সঙ্গে দল বদলানোর আপাতত কোনও যোগসূত্র নেই বলেই মনে হচ্ছে। তবে অনেকেই পার্ণোর এই নতুন লুকের বেশ প্রশংসাও করেছেন।
উল্লেখ্য, ২০০৭ সালে রবি ওঝা পরিচালিত ‘খেল’ ধারাবাহিক দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেন পার্ণো। এরপর ‘মোহনা’ ধারাবাহিকের জন্য বিশেষ জনপ্রিয়তা পান তিনি। ২০১১ সালে অঞ্জন দত্তের ‘রঞ্জনা আমি আর আসব না’ দিয়ে বড় পর্দায় পা। কিছুমাস আগেই শেষ হয়েছে তাঁর অন্য এক ধারাবাহিক ‘কোড়া পাখি’।





