সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত নতুন ছবির শুটিংয়ে ফিরলেন ঈশানের মাম্মা নুসরাত জাহান! সামনে এলো অভিনেত্রীর নতুন লুক

তাঁকে ঘিরে প্রতিদিনই নিত্য-নতুন আলোচনা হয়ে থাকে। তাঁকে কেন্দ্র করে সমালোচনা শেষ নেই। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। ‌জানা গিয়েছে অ’ন্তঃসত্ত্বা থাকাকালীন পুরোদমে কাজ করে গিয়েছেন সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। ফটোশুট থেকে শুরু করে বিজ্ঞাপন সবেতেই সক্রিয় ছিলেন। এবার ফের মা হওয়ার পর কাজে ফিরেছেন অভিনেত্রী।

শুরু করলেন নতুন ছবি “জয় কালী কলকাত্তাওয়ালি’র শুটিং। সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর পরিচালনায় এই ছবি। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ১ অক্টোবর রাজারহাটে শুটিং শুরু করেছেন নতুন মা নুসরাত জাহান। সামনে এসেছে অভিনেত্রীর নতুন লুক। অভিনেত্রীর চরিত্রের নাম ‘রাকা’। ছবিতে টি-শার্ট, লম্বা স্কার্ট পরে টোটোতে বসে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সঙ্গে শট বুঝিয়ে দিচ্ছেন পরিচালক অভিজিৎ গুহ এবং ছবিটি অভিনেত্রী ফ্যানক্লাব থেকে শেয়ার করা হয়েছে।

সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত নতুন ছবির শুটিংয়ে ফিরলেন ঈশানের মাম্মা নুসরাত জাহান! সামনে এলো অভিনেত্রীর নতুন লুক

এই ছবি দেখে আবেগে ভেসেছে নেটপাড়া। আগেই সামনে এসেছিল ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ ছবিতে নুসরাতের বিপরীতে থাকবেন সোহম চক্রবর্তী। অন্যদিকে ছবি হবে বেশ রহস্য-রোমাঞ্চ ঘিরে। একটি কালীমূর্তি চুরির ঘটনাকে কেন্দ্র করে এই ছবির গল্প। নুসরাত ও সোহমকে ছাড়া ছবিতে রয়েছেন কাঞ্চন মল্লিক, সুস্মিতা চট্টোপাধ্যায়, সোমরাজ মাইতি, অনির্বাণ চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা রতি, বুদ্ধদেব ভট্টাচার্য, সুমিত সমাদ্দার।

সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত নতুন ছবির শুটিংয়ে ফিরলেন ঈশানের মাম্মা নুসরাত জাহান! সামনে এলো অভিনেত্রীর নতুন লুক

এদিকে সংবাদ মাধ্যমে ছবি নিয়ে পরিচালক সুদেষ্ণা রায় জানিয়েছেন, “অনেক ভেবেচিন্তে নুসরাতের কাছে ছবির অফার নিয়ে গিয়েছিলাম। সদ্য মা হয়েছে ভেবে এখন কি ওর পক্ষে ছবি করা সম্ভব! এই চিন্তায় ছিলাম। তবে নুসরাতকে দেখে মনে হলো, আগের মতোই ফিট অ্যান্ড ফাইন। দেখে অবাক হয়েছিলাম।” আর পাঁচজন মায়ের মতো নিজের ছেলের দায়িত্ব সামলাচ্ছেন, আবার শুটিং ফ্লোরে অভিনয় করছেন। ব্যস্ততা ঘিরে ধরেছে তাঁকে।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps)

অন্যদিকে বসিরহাটের তারকা তৃণমূল-সাংসদকে আবার দেখা গেল হিঙ্গলগঞ্জের কলেজেও। সেখানে পৌঁছে পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন অভিনেত্রী। একদিকে ঈশান, অন্যদিকে শুটিং, সঙ্গে সাংসদের দায়িত্ব সামলে বেজায় ব্যস্ত নতুন মা নুসরাত জাহান।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর