অব্যাহত থাকবে বৃষ্টি, ভাসবে উত্তরবঙ্গও, পাহাড়ে ধসের সম্ভাবনা, জারি কমলা সতর্কতা

দক্ষিণবঙ্গের নানা জেলায় অব্যাহত থাকবে ভারী বৃষ্টি। এরই মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-য়েও অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। ভারতের আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে যে উত্তরবঙ্গের কিছু জেলায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ে ধস নামার সম্ভাবনাও রয়েছে। জানা গিয়েছে গত ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ে ১৬৬ মিমি ও ১৩৬ মিমি বৃষ্টি হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এই মুহূর্তে উত্তর ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে। এর প্রভাবে রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা। আগামী ২৪ ঘণ্টায় শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি আবহবিদরা এও জানিয়েছেন যে লক্ষ্মীপুজোর দিনও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মূলত উপকূলের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের দাপট বেশি থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সর্তকতা রয়েছে। অন্যান্য জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং বাদে কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।

এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি তুমুল বৃষ্টি হচ্ছে দক্ষিণের কেরলেও। টানা ব্রিস্বতির কারণে সে রাজ্যে বন্যা, ভূমিধস হয়েছে। হড়পা বামের জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৭ জন। এছাড়া, একাধিক মানুষ এখনও নিখোঁজ।

আরও অন্যান্য খবর