বোলপুরে বাসুদেব দাস বাউলের বাড়িতে অরিজিৎ সিং! হঠাৎ কেন? ঘুরলেন সোনাঝুরি হাট

টলিউড থেকে শুরু করে বলিউড সবেতেই বেশ পরিচিত সঙ্গীতশিল্পী তিনি। সকলের কাছেই বেশ নরম স্বভাবের মানুষ হিসেবে পরিচিতি তাঁর। এবার সেই নরম স্বভাবের মাটির মানুষ মাটির টানেই হয়তো ফিরেছেন শান্তিনিকেতনে।
হ্যাঁ, বোলপুরের বাসুদেব দাস বাউলের বাড়িতে বাউল গান শোনার লোভে চলে গিয়েছেন জনপ্রিয় ও পরিচিত গায়ক অরিজিত সিং। কিন্তু শুধু কি বাউল গান শুনতেই গিয়েছিলেন? নাকি রয়েছে অন্য কোনো পরিকল্পনা? তবে এদিন শোনার সঙ্গে নিজেও গান গেয়েছেন। তাঁর পরিবারের সঙ্গে বেশ অনেকক্ষণ ধরে সময়ও কাটিয়েছেন এই তারকা শিল্পী।
মূলত এদিন সোশ্যাল মিডিয়ায় গায়কের কিছু ছবি ভাইরাল হয়ে গিয়েছে। সঙ্গে সেই ছবিতে দেখা গিয়েছে বাসুদেব বাউলকেও। যার গান এমনিতেই বাংলার মন ছুঁয়ে যায়, তার সঙ্গে মিলেছে এক বাউলের সুর। বোলপুরে এক বেসরকারি লজে রাত্রি বাস করেছেন অরিজিৎ সিং। ঘুরে বেড়িয়েছেন সোনাঝুরির হাটে। মুখে মাস্ক থাকায় সুবিধা হয়েছে। সেভাবে কেউ তাঁকে চিনতে পারেননি।
কাউকে না জানিয়ে শান্তিনিকেতন ঘুরে এসেছিলেন অরিজিৎ। তার আগে বাসুদেব বাউলের বাড়িতে হাজির হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে মধ্যাহ্নভোজ সেরেছিলেন তিনি। আবার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় গান গাইতে গাইতে হাঁটতে দেখা গিয়েছিল তাঁকে। কেউ তাঁর সঙ্গে রাজনৈতিক রঙ খুঁজে পান। কেউ আবার গানের অ্যালবাম আনছেন তাঁর সঙ্গে।
করোনার কারণে এখন সব জায়গাতেই তেমন দর্শনার্থীর ভিড় নেই। এরমধ্যেই টুক করে শান্তিনিকেতন ঘুরে এসেছেন গায়ক অরিজিৎ সিং। সঙ্গে ঘুরে এসেছেন বাসুদেব বাউলের বাড়িও।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles