সময়টা ভালো নেই খান পরিবারের। এত বছরের অর্জন করা সম্মান একটু একটু করে মাটিতে মিশে যাচ্ছে। প্রায় ১৮-১৯ দিনের কাছাকাছি হতে চলেছে কারাগারে বন্দি খান পরিবারের বড় ছেলে আরিয়ান খান। মা’দ’ক কান্ডে নাম জড়িয়েছে তাঁর। এদিকে ছেলে জামিন না পাওয়া পর্যন্ত, মিষ্টি না ছোঁয়ার সিদ্ধান্ত নিয়েছেন গৌরী খান। তারমধ্যে সংবাদমাধ্যমের তরফ থেকে অ্যাস্ট্রোলজার এবং ট্যারো কার্ড রিডার জাহ্নবী গৌরকে প্রশ্ন করা হয় খান পরিবারের কঠিন সময় নিয়ে কী বলছে জ্যোতিষ শাস্ত্র?
সংবাদমাধ্যমের প্রশ্নতে অ্যাস্ট্রোলজার জাহ্নবী গৌর কিছু মন্তব্য করেছেন। এমনিতে বলিউডের নামজাদা তারকাদের পরামর্শ দেন তিনি। বিপাশা বাসু, করণ সিং গ্রোভার থেকে শুরু করে জ্যাকলিন ফার্নান্ডেজ ও আরও অনেককে তিনি নানা উপদেশ দিয়েছেন। এবার জাহ্নবীকে প্রশ্ন করে জানতে চাওয়া হয় খান পরিবারকে নিয়ে। মূলত এদিন তিনি কোন সেলিব্রেটিদের জন্য ট্যারো কার্ড পড়তে চান? তা প্রশ্ন করা হলে, তিনি উত্তরে নাম বলেন শাহরুখ খানের।
তারপর তিনি বলেন তাঁর কুষ্টি তিনি অন্তর্জাল থেকে দেখেছেন। যা বলছে, অসাধারণ মানুষ উনি। ঈশ্বরের প্রিয় সন্তান। কুষ্টি খুবই শক্তিশালী। এরপর এই ব্যক্তিত্ব বলেন, “শাহরুখ এবং আমার একই রাশি। হয়তো এই কারণেই ওঁর সঙ্গে গভীর সংযোগ স্থাপন করতে পারি”। কিন্তু ইদানিংকালে শাহরুখ খানের থেকেও বেশি শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে নিয়ে চলছে চর্চা।
এরপর তিনি সেই প্রসঙ্গে প্রশ্ন করতেই উত্তর দেন, আরিয়ানকে নিয়ে তিনি আগেভাগে কিছু বলতে নারাজ। কারণ আরিয়ানের ট্যারো কার্ড তিনি দেখেননি। তাঁর পক্ষে দেখা সম্ভবও নয়, কারণ তিনি কারোর অনুরোধ ছাড়া তাঁদের ট্যারো কার্ড আগে দিয়ে দেখেননা। পাশাপাশি জানিয়েছেন, ‘আমরা এখন OX বছরে রয়েছি। আরিয়ানের জন্মও কিন্তু OX বছরেই। ফলে এটা বলা যেতেই পারে, আরিয়ানের জীবনে ব্যাপক ইউনিভার্সাল শিফট চলছে। পাশাপাশি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী গত তিন-চার বছর ধরে কঠিন শনির দশার মধ্যে দিয়ে যাচ্ছেন। যার কারনেই হয়তো এই পরিনাম। রাশিচক্রের পরিবর্তন হচ্ছে।’
গত বৃহস্পতিবার দিনই বেড়ে গিয়েছে আরিয়ান খানের কারাগারে বন্দি থাকার মেয়াদ। আদালতের নির্দেশে অক্টোবর পর্যন্ত হেফাজতে থাকবেন আরিয়ান খান। এদিকে জেলের সময়সীমার সঙ্গে মানিয়ে নিতে পারছেন না তিনি। অস্থির হয়ে উঠেছেন বাবা শাহরুখ খান। হতাশায় ভুগছেন, বারবার ছেলের জামিনের আবেদন খারিজ হওয়াতে। এদিকে ২৬ অক্টোবর বোম্বে হাইকোর্টে আরিয়ান খানের জামিন আবেদনের শুনানি। এদিন প্রায় ১৭ দিন পর ছেলের মুখ দেখেছেন বাদশা।






