বিয়ে করছেন বলি কুইন ক্যাটরিনা কাইফ, পাকা কথা হয়ে গেছে, জেনে নিন বিয়ের খুঁটি নাটি

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। দীর্ঘদিন ধরেই বলিউডে অভিনয় করছেন তিনি। তবে আজ সকাল থেকেই বিটাউনে জোর খবর অভিনেত্রীর বিবাহ নিয়ে পাকাকথা ইতিমধ্যেই সারা হয়ে গেছে।গত ১৮ ই আগস্ট বাগদান পর্ব সেরে ফেলেছেন। সামনের ডিসেম্বরেই বিয়ে করতে চলেছেন ক্যাটরিনা কাইফ।
বলিউডের ভাইজান সালমান খানের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেন ক্যাটরিনা কাইফ। সেইসময়ে সালমান খানের সাথে ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছিল নেট মাধ্যমে। যদিও সেই সম্পর্ক একেবারেই দীর্ঘস্থায়ী হয়নি। এরপরে জানাযায় রনবির কাপুরের সাথে সম্পর্কে আছেন ক্যাটরিনা কাইফ। প্রকাশ্যে তাদের প্রেম নিয়ে কিছু না জানালেও বহুবার ক্যামেরার সামনে এই জুটিকে দেখা গিয়েছিল।
বেশ কয়েক মাস সম্পর্কে থাকার পরেই হঠাৎ করেই বিচ্ছেদ ঘটে রণবীরের সাথে। রণবীর কাপুর সেই সময় আলিয়া ভাটের সাথে সম্পর্কে আসেন। স্বাভাবিকভাবেই রণবীর কাপুরের সাথে সম্পর্ক বিচ্ছেদের জেড়ে ভেঙে পড়েন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সেই সময় ক্যারিয়ার নিয়ে প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায় অভিনেত্রী। পরে শোনা গিয়েছিল সালমান খানের সাথে ফের ঘ’নিষ্ঠতা তৈরি হয় ক্যাটরিনা কাইফের।
এর পরেই সূত্রের খবর ক্যাটরিনা কাইফের সাথে ঘনিষ্ঠতা বাড়তে থাকে অভিনেতা ভিকি কৌশলের। এমনকি বিভিন্ন সময়ে তাদের দুজনকে একসাথে সময় কাটাতে দেখা গিয়েছিল। করণ জোহরের শোতে এসে ভিকির সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন ক্যাটরিনা কাইফ। যা শুনে রীতিমতো লজ্জায় পড়ে যান ভিকি কৌশল।
তবে আজ সকাল থেকেই অভিনেতা ভিকি কৌশলের সাথে বিবাহ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। জল্পনা বাড়িয়ে আরো খবর দুই পক্ষের মধ্যে কথাবার্তা পাকা হয়ে গেছে। যদিও ক্যাটরিনা বা ভিকি কাউকেই এ বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি।
Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর