পা ভেঙে বিছানায় শয্যাশায়ী অঙ্কুশ, তবুও ঐন্দ্রিলার হুকুম ‘কাজ নেই তো ঘর ঝাড় দে’!

টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। তাদের প্রেমের সম্পর্কের কথা সর্বজনবিদিত। দীর্ঘদিন ধরেই সম্পর্কে আছেন জনপ্রিয় এই জুটি। বিভিন্ন বিষয়ে বিতর্ক জড়ালেও অঙ্কুশের সাথে ঐন্দ্রিলা মিষ্টি প্রেমের সম্পর্ক অব্যাহত।

ড্যান্স বাংলা ড্যান্স রিয়েলিটি শোয়ের মঞ্চে শুটিং করতে গিয়ে পা ভেঙেছেন অঙ্কুশ হাজরা। তবুও দায়িত্ব নিয়ে শুটিং করে গেছেন অভিনেতা অঙ্কুশ। টানা ৫০ দিন শুটিং করেন তিনি। এরপরে প্রেমিকা ঐন্দ্রিলা সাথে নতুন সিনেমা লাভ ম্যারেজ’র শুটিং শুরু করে দিয়েছিলেন অভিনেতা। কিন্তু পায়ের যন্ত্রণা কাল হলো অভিনেতার। তাই অসহ্য পায়ের যন্ত্রনা থেকে রেহাই পেতে আপাতত বিছানায় শুয়ে সময় কাটাচ্ছেন অঙ্কুশ।

নিজের অবসর সময় কাটাতে ‘Ask Me Anything’ সেশন নিয়ে ইনস্টায় এলেন অভিনেতা।সেখানে অভিনেতাকে অনুগামীরা প্রশ্ন করেন।অঙ্কুশ ও সেই সব প্রশ্নের জবাব দিচ্ছিলেন। গল্প জমে উঠেছিল।এই সবের মধ্যেই একটা হুকুম আসে ইনস্টাগ্রামে। যেখানে লেখা “কাজ নেই তো ঘর ঝাড় দে” বান্ধবী ঐন্দ্রিলাকে মেনসন করে বুঝিয়ে দিয়েছেন এটা তারই ম্যাসেজ। উত্তর ও দিয়েছেন তিনি, লিখলেন ‘এই জন্য উটকো লোকদের ওপর আমার রাগ হয়।’পা ভেঙে বিছানায় শয্যাশায়ী অঙ্কুশ, তবুও ঐন্দ্রিলার হুকুম 'কাজ নেই তো ঘর ঝাড় দে'!

নিজের অসুস্থতা নিয়ে সংবাদমাধ্যমে অভিনেতা অঙ্কুশ হাজরা জানান বর্তমানে পায়ের ব্যাথায় কাবু তিনি। পা একেবারেই নাড়াতে পারছেন না অভিনেতা। মারাত্মক যন্ত্রণায় ভুগছেন তিনি। তাই আগামী ১০দিন সম্পূর্ণ বিশ্রাম। আর যন্ত্রণা না কমলে সার্জারি করাও যাবে না।

সম্প্রতি অঙ্কুশ ও ঐন্দ্রিলা জুটিকে নিয়ে নতুন সিনেমা করছেন পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী। এর আগে রাজা চন্দের পরিচালনায় দেখা গিয়েছিল এই জুটিকে। সুরিন্দর ফিল্মস প্রযোজিত সিনেমার নাম ম্যাজিক। সিনেমায় অঙ্কুশ ঐন্দ্রিলা ছাড়াও থাকছেন রঞ্জিত মল্লিক, অপরাজিতা আঢ্য।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles