টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক বিতর্ক প্রকাশ্যে এলেও সমস্ত বিতর্ক দূরে সরিয়ে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। সম্প্রতি কাশ্মীর থেকে ফিরেছেন অভিনেত্রী।
এমনিতে সোশ্যাল মিডিয়া থেকে ব্যাপক সক্রিয় অভিনেত্রী। তার সব মুহুর্তের ছবি ও ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। কাশ্মীরের বুকে ভালোবাসায় মজেছেন যশ এবং নুসরত। এনা সাহার প্রযোজনায় ফের একবার যশ দাশগুপ্তর সঙ্গে জুটি বাঁধছেন নুসরত। তার গানের শুটিং শেষে ফিরেছেন তারা।
এরমধ্যেই ইনস্টাগ্রামে রীতিমত দেশী লুকে হাজির হলেন অভিনেত্রী নুসরত জাহান।তার লুক দেখে রীতিমত চোখ টেনেছে নেটিজেনদের। ছবিতে দেখা যাচ্ছে পরনে লাল রঙা শিফন শাড়ি, সঙ্গে লাল স্লিভলেস ব্লাউজ, খোলা চুল আর ঝোলা দুলে সুন্দরী নুসরত। সিঁথিয়ে জ্বলজ্বল করছে সিঁদুর, আর সেই ভালোবাসা যে অভিনেতা যশ দাশগুপ্ত নামে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
View this post on Instagram
ঘনিষ্ট মহল সূত্রের খবর,গত বছরেই বিয়ে করেছিলেন যশ এবং নুসরত।এদিকে নিখিল সাথে নুসরতের বিচ্ছেদ এখনও আদালতের বিচারাধীন। যদিও এই সব এখন অতীত, নুসরত তার স্বামী ও সন্তানের সাথে সুখে শান্তিতে ঘর করছেন নুসরত।





