আসছে নয়া চমক, এবার বাংলাদেশি তারকা হিরো আলমের সঙ্গে জোট বাঁধলেন রানাঘাটের রানু মন্ডল!

প্রায়ই সংবাদমাধ্যমের চর্চার বিষয় হয়ে ওঠেন জনপ্রিয় এই দুই ব্যক্তিত্ব। একজন বাংলাদেশের, আরেকজন রানাঘাটের। ঘুরেছে ভাগ্যের চাকা। রেলের প্ল্যাটফর্মে বসে গান গাইতে গাইতে আজ জগৎজোড়া নাম রানাঘাটের রানু মন্ডলের। অন্যদিকে নিজের নানা কাণ্ডকারখানায় বেশ পরিচিতি লাভ করেছেন বাংলাদেশের হিরো আলম। এবার মিলন ঘটতে চলেছে এই দুই তারকা ব্যক্তিত্বের।
এই ব্যক্তিত্বদের মিলনে আনন্দে উচ্ছ্বসিত ভক্তরা। বাংলাদেশি ছবিতে গান গাইতে দেখা যাবে রানাঘাটের রানু মন্ডলকে। প্রযোজনায় থাকছেন বাংলাদেশি তারকা হিরো আলম। সোশ্যাল মিডিয়ার দরুন জানা গিয়েছে সুখবরটি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন এই ব্যক্তিত্ব। যেখানে রানু মন্ডলের সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে।
লিখেছেন, রাজু চৌধুরী পরিচালিত এবং বাু রেজা পরিচালিত হিরো আলমের প্রোডাকশনের তৃতীয় এবং চতুর্থ অবদান ২ সিনেমার দুটো গানের দায়িত্বে থাকছেন রানু মন্ডল। ২০ তারিখ শুরু হবে সিনেমার শুটিং।
রানাঘাট স্টেশনে গান গেয়ে বেরিয়েছেন একসময়। সেখান থেকে আজ সকলের কাছে পরিচিত হয়ে উঠেছে তাঁর নাম। চারিদিকে ছেয়ে গিয়েছে রানু ম্যাজিক। দ্রুতবেগে তাঁর গান ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। লতা মঙ্গেশকরের গান “এক পেয়ার কা নাগমা হে” গেয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন এই ব্যক্তিত্ব। যার পর বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী হিমেশ রেশমিয়ার ডাক আসে। এখন সকলের কাছে বেশ পরিচিত তিন।
কিন্তু তারপরেই করোনা আর লকডাউনে বাধা পড়ে তাঁর জনপ্রিয়তায়। দ্রুত এই সমস্যা দূর হওয়ার আশা নিয়ে সঞ্চিত অর্থ থেকে কাজ চালাচ্ছিলেন নিজের। খবর রাখেননি তাঁর কেউ। কিন্তু ফের ঘুরেছে ভাগ্যের চাকা। এবার এপার বাংলা থেকে ওপার বাংলাতেও ছড়িয়ে পড়বে তাঁর সুরেলা গলা। ওপার বাংলায় এবার চলবে রানু ম্যানিয়া।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles