‘তৃণমূল বা বিজেপি, যে পার্টিই করুক না কেন, আমি শ্রাবন্তীর পাশেই আছি’, দলছাড়ার পর শ্রাবন্তীর উদ্দেশে নুসরত

তারা একে অপরের বেশ ভালো বন্ধু। গতকাল, বুধবার পর্যন্তও তাদের মধ্যে রাজনৈতিকভাবে কিছুটা মতের অমিল থাকলেও থাকতে পারত। কিন্তু আজ থেকে সেই রাজনৈতিক দূরত্ব বোধ হয় একটু কমল। বন্ধু শ্রাবন্তীর পাশে দাঁড়ানোর বার্তা দিলেন নুসরত।

আজ বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে বিজেপি ছাড়েন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি লেখেন, “সব সম্পর্ক ছিন্ন করলাম বিজেপির-র সঙ্গে। গত বিধানসভা নির্বাচনে এই দলের হয়ে নির্বাচনে লড়াই করেছি আমি। বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজের মনোভাবের অভাব রয়েছে তাদের”।

https://twitter.com/srabantismile/status/1458668386372620294?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1458668386372620294%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fentertainment%2Fnusrat-jahan-stands-by-her-friend-srabanti-chatterjee-as-the-latter-one-quits-bjp-dgtl%2Fcid%2F1313166

খুব শীঘ্রই একটি রেডিও চ্যানেলের ইউটিউব টক শো-তে সঞ্চালিকার ভূমিকায় দেখা যাবে নুসরত জাহানকে। নাম, ইশক উইথ নুসরত। আজ, বৃহস্পতিবার ছিল এক টক শো-এর আনুষ্ঠানিক ঘোষণা। এদিন শ্রাবন্তীকে নিয়ে মুখ খুলতে শোনা যায় অভিনেত্রীকে।

নুসরত বলেন, “শ্রাবন্তী আমার বন্ধু। খুব ভাল বন্ধু। যা সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য ওকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। শ্রাবন্তী তৃণমূল করুক, বা বিজেপি, কোনও ক্লাবে গিয়ে পার্টি করুক বা আমার বাড়িতে এসে আমার সঙ্গে পার্টি করুক— ওর পাশে আমি সব সময়ে আছি”। শ্রাবন্তীর রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এর থেকে বেশি আর কিছু বলতে চান নি নুসরত।

আরও পড়ুন- মহিলার গায়ে হাত, জোর করে চুমু সরকারি অফিসারের, অফিসে যৌন হেনস্থার শিকার মহিলা কর্মী

প্রসঙ্গত, একুশের নির্বাচনের আগে গত পয়লা মার্চ বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। বেহালা পশ্চিম থেকে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটেও লড়েছিলেন তিনি। কিন্তু জিত হাসিল হয়নি। এরপর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তাঁর। বিজেপির কোনও কর্মসূচিতেই তাঁকে কোনওদিনই দেখা যায়নি। আজ বিজেপি ছাড়ার পর শ্রাবন্তীর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা বেশ বেড়েছে রাজনৈতিক মহলে।

RELATED Articles