বিশ্ব শিশু দিবসে ভয়াবহ ঘটনা পাকিস্তানে, ১১ বছরের হিন্দু নাবালককে যৌন নির্যাতন করে নৃশংসভাবে হত্যা ইমরানের দেশে

গত শনিবার ছিল বিশ্ব শিশু দিবস। আর এদিনই এক ভয়াবহ পরিণতি হল এক ১১ বছরের হিন্দু ছেলের। এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত শনিবার পাকিস্তানের সিন্ধু প্রদেশে এক ১১ বছরের শিশুকে যৌন নির্যাতন করে নৃশংসভাবে খুন করা হয়।

ওই রিপোর্ট অনুযায়ী, গত শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হয়ে যায় ওই নাবালক। এরপর শনিবার সিন্ধু প্রদেশের খায়রপুর মীর এলাকার বাবরলোই শহরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার হয়।

শিশুটির এক আত্মীয় রাজ কুমারের নাম উদ্ধৃত করে এই ঘটনা প্রসঙ্গে দ্য এক্স প্রেস ট্রিবিউন পত্রিকায় লেখা হয়, “পুরো পরিবার গুরু নানকের জন্মদিনের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিল। আমরা জানি না কীভাবে শিশুটি নিখোঁজ হয়েছে। গতকাল রাত ১১ টায় তাকে ওই বাড়িটিতে মৃত অবস্থায় পাওয়া যায়”।

মৃতের আত্মীয় সংবাদপত্রটিকে আরও জানান, “সে পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল, এবং ২০১১ সালে তার জন্ম হয়েছিল”। তিনি এও জানান যে এই ভয়ঙ্কর ঘটনার জেরে গোটা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

বাবরলোই থানার স্টেশন হাউস অফিসার বা এসএইচও জানান যে শিশুটিকে যৌন নির্যাতন করেছিল অপরাধীরা। এরপর তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। এসএইচও-র কথায়, “আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি, যাদের মধ্যে একজন অপরাধ স্বীকার করেছে”।

এদিকে শিশু সুরক্ষা কর্তৃপক্ষের তরফে জুবায়ের মাহার জানান যে মৃত নাবালকের শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট। তিনি বলেন, “কয়েকদিন আগেই, সুক্কুর জেলার সালেহ পাটের হিন্দু সম্প্রদায়ের এক নাবালিকা নিখোঁজ হয়। পুলিশ তার পুনরুদ্ধারের জন্য ২.৫ মিলিয়ন রুপি পুরস্কারও ঘোষণা করে। কিন্তু কোনও লাভ হয়নি”।

RELATED Articles