‘নিশ্চয়ই তৃণমূলের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট’, বাবুল সুপ্রিয় কে তীব্র কটাক্ষ করলেন অনুপম হাজরা!

রাজনীতির ময়দানে কে কখন ফুল বদল করবেন তা বোঝা যায় না। আজকেও পদ্মফুলে আছেন তো কালকেই তিনি চলে যাচ্ছেন ঘাসফুলে।আবার চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে বেশির ভাগ মানুষকে দেখা গেছিল ঘাসফুল থেকে পদ্মফুল শিবিরে যেতে। বিধানসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতায় আসার পর দেখা যাচ্ছে যে বিজেপি থেকে সবাই আবার তৃণমূলে চলে আসছেন।

'নিশ্চয়ই তৃণমূলের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট', বাবুল সুপ্রিয় কে তীব্র কটাক্ষ করলেন অনুপম হাজরা!

ঠিক যেমন গত ১৮ই সেপ্টেম্বর বাবুল সুপ্রিয় ফুল বদল করে চলে এসেছেন ঘাসফুল শিবিরে। সেই সময় তিনি বলেছিলেন,‘‘আমি প্লেয়িং ইলেভেনেই থাকতে চাই। খেলার সুযোগ না পেয়ে বিজেপি ছেড়েছি।’’ আর এবার এই কথার সূত্র ধরেই কটাক্ষ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা।

তিনি সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন,, “প্লেইং ১১-এ খেলতে চাওয়া ছেলেটা আজও মাঠের বাইরে… ভাবলাম রাজ্যসভায় পাঠাবে…হল না!!! …ভাবলাম উপনির্বাচনে টিকিট দিয়ে মন্ত্রী বানাবে… টিকিট দিল না!!! …ভাবলাম কর্পোরেশন ইলেকশনে টিকিট দিয়ে মেয়র বানাবে…সেটা করল না!!! …তার মানে নিশ্চয় এক্কেবারে তৃণমূলের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট।” অর্থাৎ তিনি যে বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করেছেন এ কথা তার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। যদিও পাল্টা বাবুল এখনো কিছু বলেননি তবে তৃণমূলে এসে তিনি যে চারিদিক থেকে বড় খোঁচা খাচ্ছেন সেটাই এখন দেখা যাচ্ছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর