Viral video: বর বউয়ের মালা বদল এর সময় ঝড়ের গতিতে ঢুকে পড়ল পাগল প্রেমিক! কনের মাথায় নিজের হাতে পরিয়ে দিলো সিঁদুর, তুমুল ভাইরাল ভিডিও

কথায় বলে প্রেম কোনো বাঁধা মানে না। এবার ঠিক সেরকমটাই হল উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এক গ্রামে। যেখানে বর বৌয়ের মালা বদল এর সময় চলে এলো বউয়ের প্রেমিক।মঞ্চে উঠে গিয়ে সিঁদুর পরিয়ে দিল নিজের প্রেমিকাকে। যে ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে ১লা ডিসেম্বর। হরপুর -বুদহট থানা ক্ষেত্রের একটি গ্রামে মালাবদল হচ্ছিল নতুন বর ও বউয়ের৷ হঠাৎ করেই সেখানেপ্রবেশ করেন মেয়েটির প্রেমিক এবং তিনি গিয়ে সোজা মঞ্চে উঠে মেয়েটির মাথায় সিঁদুর পরিয়ে দেন। হৈ হৈ পড়ে যায় বিবাহ ক্ষেত্রে। সকলেই ছোটাছুটি শুরু করে দেন।
অবস্থা খারাপের দিকে যাচ্ছে দেখে কনের বাড়ির লোকজন ১১২ ডায়াল করে পুলিশকে ডাকেন। পুলিশ এসে অনেক রাত পর্যন্ত পঞ্চায়েত প্রধান দের সাথে কথা বলে। গ্রাম পঞ্চায়েত প্রধানরা ব্যাপারটিকে মেটানোর অনেক চেষ্টা করেন। পর এই সমস্ত বিবাদ মিটিয়ে যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে কনেকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয় কনের বাড়ির লোকজন।
জানা গেছে যে ছেলেটি মেয়েটির বিয়ের মণ্ডপে গিয়ে সিঁদুর পরিয়েছিল, তাঁদের দুজনের মধ্যে প্রেম ছিল৷ কয়েক মাস আগে প্রেমিক চাকরির জন্য অন্য জায়গায় চলে গিয়েছিল৷ এরই মধ্যে পরিবার মেয়েটির বিয়ে অন্যত্র স্থির করে দেয়৷ প্রেমিক যুবকটি তাঁর প্রেমিকার বিয়ে ঠিক হয়েছে জেনে দুদিন আগে গ্রামে ফিরে আসে৷ তারপরেই এই কাণ্ড ঘটায় সে।
Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর