‘দাদাগিরি’-তে খেলা যেমন হয়, তেমনই কিন্তু পাল্লা দিয়ে হয় নানান মজার মজার কথাও। গত সপ্তাহে এই শো-তে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, পায়েল সরকার প্রিয়াঙ্কা সরকাররা। আর সেখানেই এদিন ঋতব্রতর গোপন কথা ফাঁস করে দিলেন ঋদ্ধি।
গত ৬ বছর ধরে প্রেম করছেন ঋদ্ধি আর সুরঙ্গনা। এই নিয়েই একটু মজা করেন সৌরভ। আর তাতে ঋদ্ধির উত্তর, “আমি তো তাও ৬ বছর ধরে একজনের সাথে আছি। আর ঋতব্রতর তো প্রতি মাসে একটা করে নতুন নাম শোনা যায়”। একথা শুনে হো হো করে হাসতে শুরু করে সেটের সবাই। আর এদিকে কাঁধ ঝাঁকিয়ে ঋদ্ধির এই দাবী মেনেও নেন ঋতব্রত।
তবে, বন্ধু যতই মজা করুক, ঋতব্রতকে কিন্তু সমর্থন করে মজার এই কথোপকথন আরও মজাদার করে তোলেন সৌরভ। ঋদ্ধিকে বলেন, “একটা প্রবাদ আছে না, তুমি যখন অনেককে খুশি করতে পারবে, তখন একজনকে দুঃখ কেন দেবে”।
View this post on Instagram
কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি ‘অনুসন্ধান’-এ অভিনয় করছেন ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, পায়েল সরকার প্রিয়াঙ্কা সরকাররা। সেই ছবির প্রচারেই ‘দাদাগিরি’তে খেলতে আসেন এরা সকলে। তবে এই পর্বের শুটিং বেশ কিছুদিন আগেই হয়েছে। কারণ সম্প্রতি দুর্ঘটনার জেরে পা ভেঙে হাসপাতালে ভর্তি রয়েছেন প্রিয়াঙ্কা সরকার।
চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ‘দাদাগিরি’র নতুন সিজন। প্রথম থেকেই এই সিজনের টিআরপি তুঙ্গে। অন্যান্য সমস্ত রিয়্যালিটি শো-কে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে সৌরভের ‘দাদাগিরি’।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার