হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সিরিয়াল হচ্ছে তারক মেহতা কা উল্টা চশমা।এই কমেডি সিরিয়াল টি এত জনপ্রিয় যে এটি বছরের পর বছর ধরে সম্প্রচার হয়ে আসছে সনি সাব চ্যানেলে। এবার এই সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের দেখা যাবে কেবিসির মঞ্চে। তবে অমিতাভ বচ্চনের কাছে জোরসে বকা খেলেন বাপুজির আদরের জেঠালাল।
আগামী শুক্রবারের শানদার শুক্রবার পর্বে দেখা যাবে এই এপিসোড। তারক মেহেতা খ্যাত ২ অভিনেতা দিলীপ যোশি এবং অমিত ভাট বসবেন হট সিটে। সেই সঙ্গে উপস্থিত হয়েছেন এই শোয়ের আরও কতজন অভিনেতা-অভিনেত্রী। এঁদের মধ্যে রয়েছেন ‘ববিতাজী’ ওরফে অভিনেত্রী মুনমুন দত্ত, ডা. হাতি (নির্মল সোনি) এবং অন্যান্যরা।
View this post on Instagram
যখন সবাই মিলে মঞ্চে আসেন তখন সকলকে অমিতাভ বচ্চন অভিবাদন জানান। অনেকে অমিতাভের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এরপর অমিতাভ সবাইকে গোল করে দাঁড়ানোর জন্য নির্দেশ দেন যাতে তিনি সবাইকে দেখতে পারেন।সবাই যখন গোল করে দাঁড়িয়ে যায় তখন হঠাৎ জেঠালাল নির্দেশ দেন সবাইকে গড়বা নাচ করার জন্য। সবাই মিলে তাই করতে শুরু করে দিলে অমিতাভ বচ্চন রে রে করে ওঠেন। তখন জেঠালাল বলেন যে তাহলে নিশ্চয়ই আমাদেরকে আপনি ছবি তোলার জন্য দাঁড় করিয়েছেন? অমিতাভ বচ্চন বলেন তার জন্য না। তখন জেঠালাল বলে ওঠে তাহলে আপনি আমাদের ভিডিও করবেন বলে দাঁড় করিয়েছেন। এবার অমিতাভ বচ্চন ছদ্ম বিরক্তির স্বরে বলে ওঠেন আরে না রে বাবা এ কে যে কি করে বোঝাই।সব মিলিয়ে আগামী শুক্রবার এর এপিসোড যে ভীষণ মজাদার হতে চলেছে সে কথা বলাই বাহুল্য।






