Fruit Cake Recipe: সামনেই বড়দিন! বাড়িতে প্রেসার কুকারেই বানিয়ে ফেলুন লোভনীয় ফ্রুট কেক

দেখতে দেখতে চলেই এল ক্রিসমাস। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি বড়দিন আসতে। আর বড়দিন আসা মানেই হলো কেক কুকিজের সমাহার। ভালো ভালো ডেজার্ট বানিয়ে আমরা এ সময় খাই। অনেকেই চান বাড়িতে কেক তৈরি করতে কিন্তু বেকিং ওভেন না থাকার কারণে করতে পারেন না। আজকে আপনাদেরকে বাড়িতে থাকা প্রেসার কুকারে কীভাবে কেক বানাতে হয় তার রেসিপি বলবো।

Fruit Cake Recipe: সামনেই বড়দিন! বাড়িতে প্রেসার কুকারেই বানিয়ে ফেলুন লোভনীয় ফ্রুট কেক

উপকরণ: দুটো ডিম, মাখন 100 গ্রাম, ময়দা দু’কাপ, চিনির গুঁড়ো দু’কাপ, বেকিং পাউডার 1 টি টেবিল স্পুন, বেকিং সোডা 1 টি টেবিল স্পুন, ভ্যানিলা এসেন্স 1 টি টেবিল স্পুন, ড্রাই ফ্রুটস: কাজু, কিসমিস, টুটি ফ্রুটি পরিমাণমতো।

পদ্ধতি: প্রথমে একটি বড় পাত্র নিতে হবে। তার মধ্যে ময়দা, চিনির গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপরে 100 গ্রাম মাখন আর ডিম দিতে হবে ফেটিয়ে। ভালো করে মিশ্রণটিকে ফেটাতে হবে। এই কাজটা অনেকক্ষণ ধরে করতে হবে যতক্ষণ না মিশ্রণটি একটি ঘন তরল পদার্থের আকারে আসে। এরপর বেকিং সোডা বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স ড্রাই ফ্রুটস দিয়ে দিতে হবে। মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর কুকারে বসানো যায় এমন একটি পাত্র নিন, তারমধ্যে মিশ্রণটিকে ঢালুন, তার আগে পাত্রতে মাখন লাগিয়ে নেবেন। তারপর কুকার এর মধ্যে জল দিয়ে মুখ ঢেকে কিছুক্ষণ গরম করুন। এরপর পাত্রটিকে জলের মধ্যে বসান। পাত্রটি এমনভাবে বসাবেন যাতে পাত্রটির মাঝামাঝি জায়গায় যেন জল থাকে সেটা দেখে নেবেন। এবার 30 মিনিট থেকে 45 মিনিট অল্প আঁচে রেখে দিন। হয়ে গেল আপনার কেক রেডি। এবার শুধু স্লাইস করে কেটে খাওয়ার অপেক্ষা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর