কাঁচা বাদামের পর এবার ভাইরাল হলো দিদি খাবেন মুড়ি গান! দেখুন এই ঝাল মুড়ি বিক্রেতার কান্ড

বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চলছে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম গানটি। বীরভূমের দুবরাজপুর এর ভুবন বাদ্যকর এর গাওয়া গান এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল হিট। ভুবন বাদ্যকর এখন এত নাম করে ফেলেছেন যে মদন মিত্র তাকে দক্ষিণেশ্বর একটি বাদামের দোকান খুলে দিয়েছেন।তবে এবার ভুবনের অনুসরণ করে বীরভূমের এক ঝাল মুড়িওয়ালা বানিয়ে ফেললেন দিদি খাবেন মুড়ি গান যা সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল।

ওই ঝালমুড়ি বিক্রেতার নাম ভাগবত নন্দী। বীরভূমের ইলামবাজারের জয়দেব কেন্দুলি এলাকার বাসিন্দা। তিনি গত 25 বছর ধরে ঝালমুড়ি বিক্রি করছেন সাইকেলে করে। ইতিমধ্যেই তার গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এর আগে জলপাইগুড়ি জেলায় এক বাসিন্দা বানিয়েছিলেন ভাজা বাদাম গানটি। একের পর এক যেভাবে খাদ্যদ্রব্য বিক্রেতারা বিভিন্ন গান বেঁধে যাচ্ছেন আর তা ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তা দেখে সাধারণ মানুষ যে মজা পাচ্ছেন একথা বলাই বাহুল্য।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles