জনপ্রিয় ‘শ্রীভল্লি’ গানে নেচে উঠলো মিঠাই-অপু!তাদের নাচের মুভস দেখে কাত নেটপাড়া

আমাদের সিরিয়ালের অভিনয় করেন যে মানুষগুলো তাদের কিন্তু সিরিয়ালের বাইরে ও একটা বড় জগত আছে।সেই জগতটা মাঝে মাঝেই ধরা পড়ে তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে।অফস্ক্রিনে তারা শুটিংয়ের ফাঁকে বেশ মজা করেন তাদের সহকর্মীদের সঙ্গে।বিভিন্ন জনপ্রিয় গানে রিল ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়েন তারা। ‌
তেলেগু সিনেমা ‘পুষ্পা দ্য রাইজ’ বিশাল হিট হয়েছে জনমাধ্যমে। পশ্চিমবঙ্গবাসীও তাল মিলিয়েছে সেই গানে। করোনার পর এমন বক্স অফিস হিট খুব কম সিনেমাই হয়েছে। সিনেমার পাশাপাশি এর গানগুলি নিয়ে আলাদা করে কিছু বলার নেই কারণ সেই গানগুলিও বেশ জমজমাট।

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে উঠে এসেছে পুষ্পা গান। সিনেমার ‘সামি সামি’ থেকে ‘শ্রীভল্লি’ গানগুলিতে বুঁদ হয়ে রয়েছে টলি থেকে টেলিপাড়াও। জনপ্রিয় টেলি তারকারাও কোমর দোলালো গানগুলোতে। ‘মিঠাই’, ‘অপরাজিতা অপু’, ‘উমা’ ধারাবাহিকগুলির পরিবারসহ আরও অনেকে এবার এইসব ট্রেন্ডিং গানগুলির সঙ্গে জমিয়ে নেচে শেয়ার করেছেন ইন্সটা রিলস সোশ্যাল মিডিয়ায়। সেই রিলগুলি ভাইরাল হয়েছে।

মিঠাই ও সোম অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা ধ্রুবজ‍্যোতি সরকার এর আগেও একসঙ্গে একাধিক ইন্সটা রিলস শেয়ার করেছে। ‘পুষ্পা’-র ‘সামি সামি’ গানে আবার নিজের ভাসুরের সঙ্গে জমিয়ে নাচ করলো ‘উচ্ছেবাবু’-র ‘তুফামেইল’ -মিঠাই। এদিকে ‘অপরাজিতা অপু’-র দুই বোন অপু এবং সুপু অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা দে ও শতাব্দী নাগ আবার ইন্সটা রিলস বানিয়েছে ‘শ্রীভল্লি’ গানটির সঙ্গে।  কাজের মাঝেই আনন্দ মজায় নিজেদের জমিয়ে রেখেছে এভাবেই তারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর