দাদাগিরির সঞ্চালনা ছেড়ে দিলেন সৌরভ, তার জায়গায় আসলেন বিখ্যাত ওড়িয়া নায়ক! কতটা হিট হবে এই শো?

জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি’। ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব সৌরভ গাঙ্গুলী সঞ্চালনা করেন দাদাগিরি এবং তার সঞ্চালনাতে এই শো প্রত্যেকবার টিআরপি রেটিং চার্টে হায়েস্ট স্থানেই থাকে।মাঝে একবার মিঠুন চক্রবর্তীকে দাদাগিরি সঞ্চালনা করতে দেখা গিয়েছিল তবে সেই সময় টিআরপি অনেক পড়ে গেছিল এই শোয়ের।

তবে এবার বাংলার দাদা কে টেক্কা দিতে আরেক দাদা ইতিমধ্যেই চলে এসেছেন। জি সার্থক চ্যানেল শুরু হয়েছে নতুন দাদাগিরি যার নাম দাদাগিরি হৃদয়ারু। অর্থাৎ বাংলার এই রিয়েলিটি শো এবার ওড়িয়া ভাষায় শুরু হয়ে উড়িয়া বাসীদের হৃদয় জয় করে নিতে চলেছে।ইতিমধ্যেই মিঠাইয়ের ওড়িয়া ভার্সন শুরু হয়েছিল আর এবার দাদাগিরির ওড়িয়া ভার্সন শুরু হল জি সার্থকে।

15 ই জানুয়ারি থেকে এই শো এর সম্প্রচার শুরু হয়েছে এবং এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন ওড়িয়া সুপারস্টার তথা রাজনীতিবিদ অনুভব মোহান্তি যিনি উড়িষ্যায় বেশ জনপ্রিয়। এই শোয়ের বেশ কিছু ঝলক এর মধ্যেই দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে। উড়িষ্যার মোট 30 টি জেলা থেকে আসা প্রতিযোগিতা এই শোতে নিজেদের প্রতিভা দেখাবেন। এখন সৌরভের মতোই অনুভব মোহান্তি সঞ্চালনা জনপ্রিয় হয় কিনা সেটাই দেখার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles