খবর 24×7 নিউজ ডেস্ক, ৩০ ডিসেম্বর, ২০১৮
রিয়েল কাশ্মীরের সঙ্গে ড্র-এর পর গতকাল লাল হলুদ বাহিনী অনুশীলনে নেমে গেলেও, কাল অনুশীলনে উপস্থিত ছিলেন না লাল হলুদ কোচ আলেয়ান্দ্রো এবং লাল হলুদের ফিজিও কার্লোস। আলেয়ান্দ্রো তাঁর উয়েফা প্রো লাইসেন্স রিনিউ করাতে ফিরে গিয়েছেন স্পেনে। কার্লোসও তাঁর লাইসেন্স রিনিউ করাতে পারি দিয়েছেন তাঁর নিজের দেশেই। এমতবস্থায় কাল লাল হলুদের সহকারী কোচ বাস্তব রায় এবং ভিডিও অ্যানালিস্ট মারিও-এর তত্ত্বাবধানেই চললো জবিদের অনুশীলন।
কাশ্মীর ম্যাচে যারা খেলেছেন গতকাল তাদের জন্য চললো শুধুই ফিটনেস ট্রেনিং। তাদের বাদ দিয়ে বাকীদের নিয়ে চললো প্র্যাকটিস ম্যাচ। গোলরক্ষকরা আলাদা ভাবে করলেন তাদের অনুশীলন। তবে এসব অনুশীলনের মাঝেই কাল খুঁদে ফুটবলারদের নিয়ে সেলফিতে ডুবে ছিলেন লাল হলুদ নায়ক জবি জাস্টিন। এরপর সেই খুঁদেদের সেলফির আবদার মেটাতে জবির সঙ্গে যোগ দিয়েছিলেন কাশিম আইদারাও। সবমিলিয়ে কাল বাস্তব রায়ের তত্ত্বাবধানে বেশ মজার মধ্যেই হলো লাল হলুদের অনুশীলন।
লাল হলুদের পরের ম্যাচের পূর্বেই ভারতে ফিরে দলে যোগ দেবেন লাল হলুদ কোচ আলেয়ান্দ্রো। আপাতত তার আগ অবধি যেন লাল হলুদ ব্রিগেডের কোচিং সঠিক ভাবে হয় তাই কোচিং-এর সিডিউল মারিও-এর নিকট দিয়েই দেশে পারি দিয়েছিলেন ইস্টবেঙ্গল বাহিনীর হেডমাস্টার আলেয়ান্দ্রো। আপাতত দলের রক্ষণের ওপরই জোর দেবেন দলের কোচিং স্টাফরা। এরপর মূল কোচ ফিরে এলে পুরোদমে আই লিগ জয়ের জন্য অনুশীলন শুরু হয়ে যাবে কলকাতার লাল হলুদে।






