‘কৌশিক গাঙ্গুলী, অনির্বাণের অভিনয় করাই উচিত না’, হঠাৎ করে কেন ক্ষেপে উঠলেন দেশের মাটির রাজা ওরফে রাহুল বন্দ্যোপাধ্যায়?’

কয়েকদিন আগে যখন আংশিক লকডাউন ডাকা হয়েছিল তখন জমায়েত বন্ধ হয়ে যাওয়ায় সমস্ত গানের অনুষ্ঠানও বন্ধ হয়ে গেছিল।বিপদে পড়েছিলেন সংগীতশিল্পীরা যারা বিভিন্ন স্টেজ শোর উপর নির্ভরশীল।ইমন চক্রবর্তী অনুপম রায় রুপম ইসলাম সহ বিভিন্ন সঙ্গীত শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব সেই সময় নিজেদের আশঙ্কা প্রকাশ করেছিলেন যে কী করে এরপরে চালাবেন তারা। ভীষণ চিন্তাগ্রস্ত গলায় রূপঙ্কর বাগচী বলে উঠেছিলেন, ‘‘আমার পর পর কয়েকটি শো বাতিল। আর কিচ্ছু ভাবতে পারছি না। বিরক্ত লাগছে।’’ তাঁর আক্ষেপ, এ ভাবে যদি নাগাড়ে চলতে থাকে তা হলে গান-বাজনা ছেড়ে শিল্পীরা অন্য পেশায় চলে যাওয়ার চেষ্টা করবেন। যাঁরা নতুন পেশার সঙ্গে মানিয়ে নিতে পারবেন তাঁরা টিকে যাবেন। যাঁরা পারবেন না বা কাজ খুঁজে পাবেন না, তাঁরা আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হবেন!”

আর তার এই মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন টলি জগতের বিভিন্ন ব্যক্তিত্ব যেমন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় পরিচালক অনিকেত চ্যাটার্জী সহ বিভিন্ন তারকা এবং সাধারণ মানুষ। তাদের বক্তব্য ছিল রূপঙ্কর বাগচী তো গানের সঙ্গে অভিনয় করছেন, সেখান থেকে তিনি টাকা উপার্জন করছেন তাহলে কি তার আত্মহত্যা করার কথা বলাটা খুব ভালো সাজে? তবে এবার রূপঙ্কর বাগচীর পাশে দাঁড়ালেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

ফেসবুকে তিনি লেখেন, ‘আমি সম্প্রতি দেখলাম, রূপঙ্করদার অভিনয় নিয়ে অনেকে অসূয়া প্রকাশ করছেন। গেয়েই তো অনেক টাকা ইত্যাদি। এঁরা কেউ রূপঙ্করদা এবং তাঁর স্ত্রীর থিয়েটারের ইতিহাস জানেন না। না জানাই স্বাভাবিক। কিন্তু এই যুক্তিতে অনির্বাণ আর কোনও দিন গান গাইতে পারবে না! নির্দেশনা করেও ও অপরাধ করেছে। যথেষ্ট টাকা আছে ওর। ঋত্বিক আর পরমের প্রযোজনা বা কৌশিক গঙ্গোপাধ্যায়ের অভিনয়ও বাতিল করতে হয়।’

তিনি মনে করেন যে কেউ যদি একাধিক কাজ করেন তাহলে আপত্তিটা কোথায়? এই নিয়ে কারো কোন বক্তব্য থাকাই উচিত নয়। রুপঙ্করের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কে রাহুল যে ভালো চোখে দেখেননি তা তার ফেসবুক পোস্ট থেকেই স্পষ্ট।রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বরাবরের স্পষ্টবক্তা এবং এই ব্যাপারেও তিনি নিজের মুখ খুলে বুঝিয়ে দিলেন যে যদি প্রয়োজন পড়ে তাহলে তিনি নিজের সহকর্মীদেরও বিরোধিতা করতে পারেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles