প্র্যাঙ্ক করতে গিয়ে ঘটে গেল বিপত্তি, স্ত্রীয়ের হাতে সপাটে চড় খেয়ে প্রাণ গেল স্বামীর, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া খুললে কতকিছুই না চোখে পড়ে। নানান ধরণের ছবি বা ভিডিও হামেশাই দেখা যায় ভাইরাল হতে। কোনও ভিডিও বা ছবি যদি নেটিজেনরা পছন্দ করেন, তাহলে তা ছড়িয়ে পড়তে বিশেষ সময় লাগে না। আজকাল নানান প্র্যাঙ্ক করার ভিডিও-ও বেশ ভাইরাল। আর এই প্র্যাঙ্ক করতে গিয়েই ঘটে গেল বিপত্তি।

স্বামীর সঙ্গে মজা করে প্র্যাঙ্ক করতে চেয়েছিলেন স্ত্রী। তাঁকে ভয় দেখানোর চেষ্টা করেন স্ত্রী। কিন্তু এর জেরে যা ঘটে গেল, তা ভাবাও যায় না। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, খাটের একদিকে মোবাইল রেখে ভিডিও শুট করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা ও তাঁর বান্ধবী ঘরে ঢুকলেন। মহিলা তাঁর স্বামীকে বলছেন, “তুই এমন কেন বলেছিস”? তা শুনে মনে হচ্ছে যেন তাঁর স্বামী তাঁর নামে অন্য কাউকে কিছু বলেছেন।

স্ত্রীর এমন অভিযোগ শুনে বেশ হকচকিয়ে যান স্বামী। তিনি অনবরত বলতে থাকেন,
“আমি কাউকে কিছু বলিনি”। কিন্তু শুনতে নারাজ মহিলা। এরপর তিনি হঠাৎই সপাটে কষিয়ে চড় বসিয়ে দেন তাঁর স্বামীর গালে। স্বামী বিছানায় লুটিয়ে পড়েন। এরপরও ওই মহিলা স্বামীর গায়ের উপর উঠে মারতে থাকেন। মহিলার বান্ধবী তাঁকে আটকাতে গেলেও বিফল হন।

কিন্তু এরপরই দেখা যায়, মহিলার স্বামীর কোনও সাড়াশব্দ নেই। নড়াচড়া করছেন না তিনি। তিনি এমনভাবে শুয়ে রয়েছেন, যেন মরেই গিয়েছেন। তাহলে সত্যিই কী স্ত্রীর হাতের চড় খেয়ে প্রাণ হারালেন স্বামী?

না, আসল ঘটনা সামনে আসে কিছুক্ষণ পর। আসলে, স্ত্রী যে তাঁর উপর প্র্যাঙ্ক করছেন, তা আগেই বুঝে গিয়েছিলেন তিনি। তাই স্ত্রীকে পাল্টা বোকা বানাতে মরে যাওয়ার ভান করে শুয়ে ছিলেন তিনি। আর এদিকে স্বামীকে নড়াচড়া না করতে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেন স্ত্রী। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়ে যায়।

দেখে নিন সেই ভিডিও-

ভিডিও সৌজন্যেঃ নিউজ ১৮ বাংলা

RELATED Articles