বলিউডে এখনও যেনো বিয়ের মরসুম কাটেনি। বহু জনপ্রিয় বলি তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে এবার বিয়ের পিঁড়িতে বসছেন ফারহান-শিবানী জুটি। ফারহান আখতার এবং শিবানী দান্ডেকার বিয়ে করতে চলেছেন। এবার শুরু সেই বিয়ের নানা অনুষ্ঠান। ফারহানের মুম্বইয়ের বাড়িতেই আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান। সেখানে সুন্দরী বেশে দেখা দিলেন অনুশা দান্ডেকর, রিয়া চক্রবর্তী, অমৃতা আরোরা। দীর্ঘ প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন শিবানী এবং ফারহান।
জাভেদ আখতারের পুত্র ফারহানের বিয়ের অনুষ্ঠানে দেখা মিলল তাঁর সৎ মা শাবানা আজমির। হলুদ রঙা সালোয়ার কামিজে সেজে আসেন শাবানা তাঁর ছেলের প্রাক বিয়ের অনুষ্ঠানে। অন্যদিকে অনুশা তাঁর দিদির মেহেন্দি অনুষ্ঠানের জন্য একদম সাবেকি লুকে সাজলেন। হলুদ শাড়ি, স্লিভলেস ব্লাউজ আর সেইসঙ্গে খোলাচুলে ঝলমলে লাগছিল অনুশাকে। প্রবেশ করতে গিয়ে পাপারাজ্জীর ক্যামেরায় ধরা পড়লেন হবু বর ফারহানও। তবে তাঁকে একদম ক্যাজুয়াল পোশাকে দেখা গেলো এই অনুষ্ঠানে। সেই সঙ্গে এলেন প্রয়াত নায়ক সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। হলুদ রঙা লেহেঙ্গা-চোলি পরে তিনি আসেন এই অনুষ্ঠানে।

শিবানির ঘনিষ্ঠ বন্ধুরাই এই মেহেন্দি অনুষ্ঠানের যাবতীয় আয়োজন করেন। আগামী ১৯শে ফেব্রুয়ারি একদম ঘনিষ্ঠ মানুষজনদের উপস্থিতিতেও চারহাত এক হতে চলেছে এই জুটির।তবে বিয়ের আসর কোথায় বসছে তা এখনও জানা যায়নি। এই জুটি প্রেম করছে এটা জানতে পেরে অবাক হয়েছিল তাঁদের ফ্যানেরা। তবে সকলেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন আগামী দিনের জন্যে।
View this post on Instagram





