পুলিশ বাহিনী হলো আমাদের সমাজরক্ষক। আমাদের বিপদে-আপদে সবসময় রক্ষা করেন বিশাল পুলিশবাহিনী। পশ্চিমবঙ্গে বিভিন্ন কমিশনারেট এর পুলিশ আছে এবং রয়েছে রাজ্য পুলিশ। সেই সঙ্গে রয়েছে কলকাতা পুলিশ।
অন্যান্য কমিশনারের পুলিশের ইউনিফর্ম যেমন সাদা হয় সেরকম কলকাতা পুলিশের ইউনিফর্মও সাদা। বাকি রাজ্য পুলিশের পোশাকের রং খাকি রঙের। কিন্তু হঠাৎ কলকাতা পুলিশের ইউনিফর্মের রং সাদা করা হলো কেন? এর পেছনে রয়েছে একটি ইতিহাস।
এর ইতিহাস অনেক পুরনো, ব্রিটিশ শাসনকালে 1845 সালে তৈরি হয় কলকাতা পুলিশ। যখন কলকাতা পুলিশের প্রস্তুতির কথা ভাবা হচ্ছিল সেই সময় তাদের ইউনিফর্ম এর রং নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়। ব্রিটিশ অফিসাররা দীর্ঘ চিন্তাভাবনার পর কলকাতা পুলিশের পোশাকের রং সাদা রাখেন।
তারপর থেকে কলকাতা পুলিশ সাদা রঙেরই পোশাক পরে। বাকি রাজ্য পুলিশ খাকি রঙের পোশাক পরে। 1867 সালে তৈরি হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তাই একথা বলাই বাহুল্য যে রাজ্য পুলিশের বয়স কলকাতা পুলিশের থেকে কম।
1847 সালে স্যার হ্যারি লুমসডেন, ব্রিটিশ সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, কলকাতা পুলিশকে খাকি ইউনিফর্ম পরার প্রস্তাব দেন। কিন্তু কলকাতা পুলিশের প্রস্তাব ফিরিয়ে দেয় এবং তার কারণ হিসেবে বলা হয়, কলকাতা একটি উপকূলীয় এলাকা তাই এখানকার পরিবেশ খুবই আর্দ্র। এখানে আবহাওয়ার দিক থেকে সাদা রঙকেই প্রাধান্য দেওয়া হয়।







