জি বাংলার সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। দীর্ঘ ৪৪ সপ্তাহ একটানা টিআরপির শীর্ষে থেকেছে। শীর্ষস্থান থেকে সরে গেলেও এই ধারাবাহিক নিয়ে দর্শকের ক্রেজ কিন্তু একটুও কমেনি। মিঠাইয়ের জনপ্রিয়তা সেই একই রকম রয়ে গিয়েছে।
মিঠাই ও সিডের খুনসুটির সম্পর্ক বেশ উপভোগ করে দর্শক। একজন গুরুগম্ভীর তো অন্যজন প্রাণবন্ত। কিছুদিন আগেই পাহাড়ে ঘুরতে গিয়ে মিঠাইয়ের জন্য নিজের ভালোবাসা অনুভব করেছে সিদ্ধার্থ। মিঠাইকে জড়িয়ে ধরে ‘আই লাভ ইউ’ বলেছে সে। দর্শকের অনেকদিনের ইচ্ছা পূরণ হয়েছে অবশেষে।
সিড ও মিঠাইয়ের এখন নানান রোম্যান্টিক মুহূর্ত কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে দর্শক। তবে এখন লাইমলাইট নিপা ও রুদ্রর দিকে। তাদের দু’জনের মধ্যে প্রেমের ফুল ফোটাতে প্রস্তুত হল্লা পার্টি। কীভাবে রুদ্রকে নিপার প্রেমে ফেলা যায়, সেই নিয়েই চলছে নানান প্ল্যানিং। এতে যোগ দিয়েছে স্বয়ং ‘উচ্ছেবাবু’।
নিপা ও রুদ্রর প্রেম করাতে গিয়ে যেন মিঠাইয়ের প্রতি আরও বেশি আকর্ষিত হয়ে পড়ছে সিড। আর এদিকে মিঠাই তো যেন এখনও নিজের স্বপ্নের দুনিয়াতেই বিচরণ করছে। এরই মাঝে সামনে এল ‘মিঠাই’-এর এক দুর্দান্ত প্রোমো।
এই প্রোমোতে দেখা গিয়েছে বেশ ধূমধাম করে মিঠাইয়ের জন্মদিন পালন করছে সিড। মিঠাইয়ের জন্মদিন উপলক্ষ্যে গানও গাইল তাঁর উচ্ছেবাবু। ‘ম্যায় শায়ের তো নেহি’ এই গানের মাধ্যমেই যেন মিঠাইকে ফের প্রেম নিবেদন করল সিড। মিঠাইকে ‘হ্যাপি বার্থডে’ উইশ করে কাছে টেনে নিল সে।
এই নতুন প্রোমো দেখে আপ্লুত ‘মিঠাই’-এর দর্শক। নানান সুন্দর সুন্দর কমেন্টে ভরে গেল এও সোশ্যাল মিডিয়ায় এই প্রোমো ভিডিও-র কমেন্ট বক্স। সিডের এই রোম্যান্টিক দিকটি দেখে আনন্দে আত্মহারা হয়েছে নেটিজেনরা। এখন সকলে এই স্পেশ্যাল পর্বের অপেক্ষায় দিন গুনছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!