বিগ বাজার নিজের দখলে করল রিলায়েন্স, মুকেশ আম্বানির কোম্পানিকে ‘জালিয়াত’ তকমা দিল অ্যামাজন

ফিউচার গ্রুপের বিগ বাজারের রিটেল আউটগুলির অবস্থা খুব খারাপ, চলছে মন্দা। এই কারণে সেগুলি হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে ফিউচার গ্রুপ। এবার এই হস্তান্তরকে কেন্দ্র করেই দুই ধনকুবের সংস্থা রিলায়েন্স ও অ্যামাজনের মধ্যে শুরু জোর টক্কর।

ফিউচার গ্রুপের অংশীদারিত্ব নিয়ে এই দুই সংস্থা ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে। তবে অ্যামাজন এবার আদালত ছাড়িয়েও চলে গেল বিজ্ঞাপনে। রিলায়েন্স ও ফিউচার গ্রুপকে জালিয়াত বলে দাগল অ্যামাজন। এর নেপথ্যে কারণ দিয়ে তারা বলে যে বিগ বাজারের স্টোরগুলি হঠাৎ করেই নিজেদের হাতে নিতে শুরু করেছে রিলায়েন্স।

জানা গিয়েছে, ২৪,৭১৩ কোটি টাকার বিনিময়ে ফিউচার গ্রুপের সঙ্গে রিলায়েন্সের চুক্তি হয়। কিন্তু অ্যামাজনের দাবী, ফিউচার গ্রুপের সঙ্গে তাদের আগেই হয়েছে। তাই অন্য কোনও সংস্থার সঙ্গে ফিউচার গ্রুপ চুক্তিবদ্ধ হতে পারে না। এই নিয়ে রিলায়েন্স ও অ্যামাজনের মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব ও তা গড়িয়েছে আদালত পর্যন্ত। আদালতে চলছে মামলা। এমন অবস্থায় অ্যামাজনের অভিযোগ, এই বিষয়টি বিচারাধীন হওয়া সত্ত্বেও রিলায়েন্স বিগ বাজারের স্টোরের মালিকানা নিজেদের হাতে করছে।

ঘটনার সূত্রপাত ২০২০ সালে। সেই সময় অ্যামাজনের তরফে ফিউচার গ্রুপের বিগ বাজার কেনার ঘোষণা করা হয়। তবে এরপরই বিগ বাজার কিনে নেয় রিলায়েন্স। এই বিবাদ গড়ায় ট্রাইব্যুনালে। পরে তা যায় আদালতেও। বর্তমানে এই বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন।

এমন পরিস্থিতিতে অ্যামাজনের তরফে সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে এবং তাতে দাবী করা করেছে যে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালের নির্দেশ লঙ্ঘন করেছে রিলায়েন্স। জাতীয় কোম্পানি আইন অনুযায়ী, কোনও মামলা আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিগ বাজার ফিউচার গ্রুপের হাতেই থাকবে। এমনকি, এই বিজ্ঞাপনে অ্যামাজনের বিরুদ্ধে জালিয়াতি করার কথাও উল্লেখ করেছে অ্যামাজন।

https://twitter.com/adityakalra/status/1503586611220516867?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1503586611220516867%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglaxp.com%2Famazon-alleges-transfer-of-future-group-s-stores-to-reliance-is-a-fraud%2F

এদিকে আবার ফিউচার গ্রুপের তরফে জানানো হয়েছে যে তাদের আর্থিক অনটন চলছে। এর জেরে তারা তাদের ১,৭০০টি স্টোরের ভাড়া মেটাতে পারছে না। এই কারণে এই স্টোরগুলি রিলায়েন্স লিজে নিচ্ছে। শুধু তাই-ই নয়, ৩০ হাজার কর্মীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে রিলায়েন্স।

আরও অন্যান্য খবর