লোহার গরাদ, তা থেকে অপরাধী পালাতে পারবে না। কিন্তু সেই ধারণাই যেন নিমেষে ফুঁ মেরে উড়িয়ে দিল এক চোর। লোহার গরাদ তার কাছে যে কোনও বাধাই নয়, তা দেখিয়ে দিল সে। জেলখানার লোহার গরাদের ফাঁক গলেই পালিয়ে গেল চোর। পরে ধরার পর কীভাবে সে পালাল সেই ঘটনার পুনর্নির্মাণ করে আবার দেখিয়েও দিল সেই চোর।
কোনও যন্ত্রপাতির সাহায্যে নয় লোহার গরাদ কাটতে হয়নি তাঁকে। গরাদে লোহার রডের মাঝে যে ফাঁক থাকে, তা গলেই সেকেন্ডের মধ্যে জেল থেকে পালিয়েছিল এক চোর। তবে ধরা পড়ে যায় সে। সে কীভাবে গরাদ থেকে পালাল, তা পুনর্নির্মাণ করে দেখানোর সময় তার ভিডিও করে পুলিশ। সেই ভিডিও এখন তুমুল ভাইরাল। ঘটনাটি ঘটেছে পুনের চাকান থানায়।
গরাদে তালা থাকা সত্ত্বেও কীভাবে চোর পালিয়ে গেল, তা ভেবে কূলকিনারা পাচ্ছিলেন না পুলিশ। সেই পালানোর উপায় দেখিয়ে দিল খোদ চোরই। তা দেখে পুলিশের চক্ষু চড়কগাছ হওয়ার অবস্থা।
জেল থেকে বন্দি পালিয়ে যেতেই খোঁজ শুরু হয় তার। ধরাও পড়ে যায় চোর। তার থেকে জানতে চাওয়া হয় যে সে কীভাবে গরাদ থেকে পালিয়েছিল। চোরকে দিয়ে সেই ঘটনার পুনর্নির্মাণ করাতেই থানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
চোরটির চেহারা ছিপছিপে গোছের। আর সেই রোগা চেহারাকে কাজে লাগিয়েই সেই গরাদের ফাঁক গলে পালিয়ে গিয়েছিল। এভাবে গরাদের ফাঁক গলে যে কেউ পালাতে পারে, তা ভাবতেই পারেনি পুলিশ। আর সেই সুযোগই নিয়েছিল চোর।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!