অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় প্রথম ছবি অভিযান মুক্তি পেতে চলেছে। তার আগে একটি বিশেষ সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা করলেন পরমব্রত। সিনেমায় কাজ করেছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রয়াত অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন সেই প্রসঙ্গে পরমব্রত জানান যে প্রযোজকরা পরমব্রতর কাছে সিনেমার প্রস্তাব নিয়ে এসেছিলেন। তার মধ্যে একজন সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভালো বন্ধু তাই তিনি এই কাজটি সম্পর্কে আগে থেকেই জানতেন।তাই এই বিষয়ের উপর পরমব্রত তাঁর নিজের ভাবনা শোনাতে চেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এরপর নিয়মিত দুই আড়াই মাস ধরে আলোচনা হয়েছে।
এছাড়াও নায়কের এই পরিচালনায় কাজ করেছেন যিশু সেনগুপ্ত। এর আগেও কাজ করেছেন দুজনে একসঙ্গে। পেশাগত প্রতিদ্বন্দিতা রয়েছে কিনা সেই প্রসঙ্গে অভিনেতা জানান যে সমসাময়িক দুজন অভিনেতা হিসেবে হয়তো রয়েছে। তবে যিশুকে পরিচালনা করতে ভালো লাগে পরমব্রতর। অভিনেতা হিসেবে যিশুর ভালো গুণ যেটা পরমব্রত জানালেন সেটা হলো সব কথা শোনে। পাশাপাশি রাজনীতির বিষয়ে আলোচনা করতে গিয়ে পরমব্রত জানান এই মুহূর্তে রাজ্যে বিজেপির অন্যান্য বিরোধী দলগুলোর মধ্যে তিনি তৃণমুলকেই বেছে নেবেন।

প্রেমিকা ইকার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে বলে অনেকদিন ধরেই গুজব রটেছে। সেই প্রসঙ্গে তিনি জানান যে প্রতিটা সম্পর্কের একটা নিজস্ব খাত থাকে। ইকার সঙ্গে নায়ক এর সম্পর্কটা ঠিক কোন খাতে দাঁড়িয়ে আছে সেটা বলার মত সময় আসেনি বলে তিনি মনে করেন।





