প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র কি ভালো জুটি হতে পারে? একটি ভিডিও দেখে দর্শকদের মনে এখন এই প্রশ্ন উকিঝুকি মারছে। দুজনেই রোমান্সে মজেছেন। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিশমিশের নায়িকা এখন প্রসেনজিতের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। নেপথ্যে বাজছে গান অবশেষে ভালোবেসে চলে যাব।
সদ্য মুক্তি পাওয়া একটি গানের দৃশ্য ফের নতুনভাবে জন্ম নিল প্রসেনজিৎ রুক্মিণীর রোমান্সের জন্যে। মেরুন পাঞ্জাবি এবং সাদা পাজামা রয়েছেন প্রসেনজিৎ। পাশে ফ্লোরাল প্রিন্টের শিফন শাড়িতে অনবদ্য রূপসী লাগছে রুক্মিণীকে। সম্ভবত বুম্বাদার বাড়িতেই নাকি হয়েছে শুটিং। আর এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন রুক্মিণীর প্রেমিক অর্থাৎ অভিনেতা দেব।
View this post on Instagram
আসলে এ রিল নিয়ে নাকি পরিচালক রাহুল মুখোপাধ্যায় কিছুই জানতেন না। সবটাই তৈরি করেছেন দেব নিজের হাতে। নায়িকা নিজেও নাকি মুগ্ধ হয়ে গিয়েছেন এই রিল দেখে। প্রসেনজিৎ যেভাবে সহায়তা করেছেন গানের প্রচারের জন্য তাতে কৃতজ্ঞ পরিচালক। আশেপাশে দর্শকদের মনে একটা প্রশ্ন নতুনভাবে জন্ম নিল যে অনস্ক্রিন কি প্রসেনজিৎ রুক্মিণী জুটিকে দেখতে পাওয়া যাবে?







‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার