চাঞ্চল্যকর! Oyo হোটেলের ঘরের ডাস্টবিন পরিষ্কার করতে গিয়েই উদ্ধার হল শিশুকন্যার ভ্রূণ!

Oyo হোটেলের ঘরের ডাস্টবিন থেকে মিলল ভ্রূণ। জানা গিয়েছে, ওই হোটেলের এক ঘর থেকে এক যুগল বেরোনোর পর ঘর পরিষ্কার করতে ঢোকেন হোটেলের সাফাইকর্মী। ডাস্টবিন পরিষ্কার করতে গিয়েই রীতিমতো আঁতকে ওঠেন তিনি। ডাস্টবিন থেকে একটি ভ্রূণ পান তিনি।

ঘটনাটি ঘটেছে গত ১৮ই মে নয়ডা সেক্টরের ৭১ নম্বর টাউন Oyo হোটেলে। এই ঘটনা জানার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত ওই যুগলের কোনও খোঁজ মেলেনি।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, উদ্ধার হওয়া ওই ভ্রুণটি প্রায় চারমাসের পুরনো। জানা গিয়েছে, ভ্রূণটি একটি শিশুকন্যার। ইতিমধ্যেই ওই ভ্রুণটি মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এদিকে, হোটেলের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ঘর থেকে এক যুগলকে বেরতে দেখা গিয়েছে। তাদের চিহ্নিত করা গিয়েছে বটে তাদের সঠিক পরিচয় এখনও মেলেনি। জানা যাচ্ছে, ওই যুগল ভুয়ো আধার কার্ড দেখিয়ে হোটেলে ঘর ভাড়া নেন। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনায় Oyo হোটেলের বৈধতা এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন।

অন্যদিকে, কিছুদিন আগেই আবার কর্ণাটকের রামনগরে ঘটা একটি ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়ায়। স্ত্রী পর্ণ ছবিতে অভিনয় করছেন, এমন সন্দেহ করে সন্তানদের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন করেন বছর চল্লিশের জাহির পাশা।

জানা গিয়েছে, জাহির পেশায় অটোচালক। সূত্রের খবর, পর্ণ ছবির নেশায় ডুবে থাকতেন ওই যুবক। প্রায় দু’মাস আগে পর্ণ ছবি দেখতে গিয়ে তাঁর সন্দেহ হয় যে ওই ছবিতে অভিনয় করছেন তাঁর স্ত্রী মুবিনা। এরপরই স্ত্রীয়ের উপর শারীরিক নির্যাতন শুরু করেন তিনি। শেষ পর্যন্ত সন্তানদের সামনেই তাঁকে কুপিয়ে খুন করেন জাহির।

আরও অন্যান্য খবর