‘সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনে এই দেশের সাধারণ মানুষের কোনও ক্ষতি হবে না।’ বুধবার এমনই দাবি করলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত থালাইভা। এমনকি তিনি এরসাথে আরও বলেন যে, ‘যদি এই দেশের মুসলিমদের এই আইনের ফলে কোন ক্ষতি হয়, তাহলে আমি সবার আগে এসে তাদের পাশে দাঁড়াব।’
সারা দেশ-এ বিরোধীরা যখন বলছে, এনপিআর এনআরসি-র প্রাথমিক ধাপ, তখন রজনীকান্ত এনপিআরকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার পদ্ধতি বলে ব্যাখ্যা করছেন। এমনকি সারা দেশে এনআরসি জারি করা নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যার সমর্থনেই যুক্তি দিয়েছেন রজনীকান্ত। তিনি বলছেন, ‘এনপিআর আমাদের দেশের জন্য জরুরি। এটা না বলে কতজন অনুপ্রবেশকারী এদেশে আছেন, সে সম্পর্কে তথ্য পাওয়া যাবে না। আর তাছাড়া সরকার তো ইতিমধ্যেই এনআরসি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।’





