আজকের রাশিফলঃ ১১ ফেব্রুয়ারী ২০২০ মঙ্গলবার

আজকেররাশিফল

১১ওও ফেব্রুয়ারী ২০২০ 

 

মেষ রাশি:
চন্দ্র প্রথমে চতুর্থে এবং পরে পঞ্চমে গমন করছে। বুধের নক্ষত্রে চন্দ্র বেশিক্ষণ অবস্থান করার ফলে মনের অস্থিরতা বৃদ্ধি পাবে। কমিউনিকেশন যাত্রা ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। বাড়ি গাড়ি ক্রয় বিক্রয়ের জন্য আজকের দিনটি শুভ। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ঠান্ডা লাগার সমস্যা সর্দি-কাশি পেটের গোলযোগ দেখা দিতে পারে।মঙ্গলের রাশি পরিবর্তন হওয়ার ফলে আপনাদের ওপর এর প্রভাব কিছুটা পড়বে। মামলা-মোকদ্দমার ক্ষেত্রে আজকে ভাল ফল পাবেন। কর্মক্ষেত্রে দিনটা ভালো যাবে কর্মক্ষেত্রে এনার্জেটিক ভাব বজায় থাকবে। ব্যবসাক্ষেত্রে আজকের দিনটা শুভ বিশেষ করে বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে। ব্যবসাক্ষেত্রে ফাটকা ইনকাম হতে পারে।

 

বৃষ রাশি:
চন্দ্রের অবস্থান প্রথমে তৃতীয় এবং পরবর্তীকালে চতুর্থে হবে।চন্দ্র বুধের নক্ষত্রে অবস্থান করায় আটকে থাকা অর্থ উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে কমিউনিকেশন ভালো থাকবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ। ভ্রমণপিপাসু ব্যক্তিদের জন্য আজকের দিনটি শুভ। যে কোনো ধরনের প্রস্তাব দেয়ার ক্ষেত্রে আজকের দিনটি শুভ। বিনিয়োগ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কণ্ঠশিল্পীদের জন্য আজকের দিনটি শুভ। শনি চন্দ্র যোগ থাকার ফলে কিছু বিষয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। হাত পা ইত্যাদির ব্যথা-বেদনা সমস্যা আজ বৃদ্ধি পেতে পারে।বিবাহ কেন্দ্রিক আলাপ-আলোচনার জন্য আজকের দিনটি শুভ তবে মঙ্গলের রাশি পরিবর্তন এবং কেতুতে অবস্থানের ফলে কিছু বিষয় সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য ক্ষেত্রে অশান্তি দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে। সন্তান যোগ শুভ। ফাটকা ইনকামের যোগ রয়েছে। কর্ম ক্ষেত্রে আজকে কর্মমুখী হয়ে দিনটা কাটবে কর্মক্ষেত্র পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তবে বুধ এবং চন্দ্র যোগ থাকলে কর্মক্ষেত্র কিছু সমস্যা দেখা দিতে পারে। মঙ্গলের রাশি পরিবর্তন এর ফলে ব্যবসা ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে।

 

মিথুন রাশি:
চন্দ্র দ্বিতীয়ে এবং তৃতীয়ে অবস্থান করবে। বুধ নক্ষত্রে অবস্থান করছে এবং চন্দ্র বুধ কানেকশন থাকার জন্য অত্যন্ত ইমোশনাল ভাব দেখা দিতে পারে। মন অস্থির থাকবে। অর্থ উদ্ধারের জন্য আজকের দিনটি ভালো। পাওনা গন্ডা অর্থ ফিরে পাবেন। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ উচ্চশিক্ষার যোগ রয়েছে। কোন জিনিস ক্রয় বিক্রয়ের জন্য আজকের দিনটি শুভ। বিদেশযাত্রার দূরযাত্রা ভ্রমণের জন্য আজকের দিনটি ভালো। চন্দ্র বুধের যোগ থাকলে সন্তানদের শরীরের প্রতি একটু যত্নবান হবেন। ‌ আধ্যাত্বিক ক্রিয়াকর্মের জন্য আজকের দিনটি শুভ। মঙ্গল সপ্তমে প্রবেশ করায় মাঙ্গলিক প্রভাব দেখা যাবে তাই বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো ফল পাবেন না বিশেষ করে যাদের মাঙ্গলিক দোষ রয়েছে মঙ্গল কেতু যোগ রয়েছে যাদের। দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। মাড়ির ব্যথা দাঁতের ব্যথা হার পা ইত্যাদির ব্যথা-বেদনা সমস্যা আজ বৃদ্ধি পেতে পারে। শুক্র তুঙ্গস্ত থাকার ফলে কর্মক্ষেত্রে ভালো কিছু ফল পাবেন। মঙ্গল রাহু, মঙ্গল কেতু যোগ ব্যক্তিদের কর্মক্ষেত্রে দিনটা একটু খারাপ যেতে পারে। মঙ্গল কেতু যোগ শুরু হয়ে যাওয়ায় ব্যবসাক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে।

 

কর্কট রাশি:
চন্দ্র অবস্থান করছে নিজ রাশিতে। মানসিক দৃঢ়তা বজায় থাকবে। চন্দ্র বুধ যোগ থাকার কারণে কিছু বিষয় পরিবর্তন ঘটতে পারে। ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে এগোবেন । বেশি পরিমাণ অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রা দূরযাত্রার জন্য দিনটি শুভ। নার্ভের সমস্যা বিভিন্ন ব্যথা-বেদনার সমস্যা আজ বৃদ্ধি পাবে। কণ্ঠশিল্পীদের জন্য আজকের দিনটি শুভ। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। দাম্পত্য জীবন ভালো মন্দ বিষয় কাটবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ। সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান হবেন বিবাহ কেন্দ্রিক আলাপ-আলোচনার জন্য রবি শনি যোগ রয়েছে যে সকল ব্যক্তিদের তাদের ছাড়া বাকিদের শুভ হবে।মঙ্গলের রাশি পরিবর্তন এর ফলে প্রেম-প্রীতি সম্পর্কের ক্ষেত্রে রাগ জেদ ক্রোধ এগুলি দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে বিদেশে কর্মের যোগ রয়েছে। ব্যবসাক্ষেত্রে আজ কিছু ভাল ফল পাবেন। মামলা-মোকদ্দমার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন।

 

সিংহ রাশি:
চন্দ্র অবস্থান করছে রাশির দ্বাদশে। ফলে আজ আপনাদের ইমোশনাল ভাব কিছুটা বৃদ্ধি পাবে। বুধ আপনাদের একাদশ পতি ।চন্দ্র অবস্থান করবে নিজ রাশিতে এবং বুধ এর নক্ষত্রে। বিনিয়োগের জন্য আজকের দিনটি শুভ ইচ্ছা পূরণ শখ পূরণ হতে পারে। বিদেশ যাত্রা দূরভ্রমণের জন্য আজকের দিনটি শুভ। নার্ভের সমস্যা হজমের সমস্যা ঘুমের সমস্যা আজ বৃদ্ধি পেতে পারে।মঙ্গল প্রেমের ঘরে প্রবেশ করায় এবং মঙ্গল কেতু যোগ থাকায় প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে। সন্তান যোগ শুভ হলেও সন্তানের শরীরের প্রতি যত্নবান হবেন।সমাজে মান-সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে কোন কিছু ক্রয় বিক্রয়ের জন্য দিনটি শুভ তবে আর্থিক খরচ বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে।দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের বিষয়ে সচেতন হবেন। বিবাহ আলাপ-আলোচনার জন্য আজকের দিনটি শুভ। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ। কর্মক্ষেত্র আজ ভালো ফল পাবেন কর্মসূত্রে বিদেশযাত্রার যোগ রয়েছে। ব্যবসাক্ষেত্রে আজকের দিনটি শুভ।

 

কন্যা রাশি:
চন্দ্র অবস্থান করছে রাশির একাদশ এবং দ্বাদশে। চন্দ্র বুধ যোগ থাকার ফলে ইমোশনাল ভাব বৃদ্ধি পাবে। ইচ্ছাপূরণ শখ পূরণ প্রাপ্তিযোগ হতে পারে। কোমরের ব্যথা বেদনা ঘুমের সমস্যা আজ ভোগাতে পারে। স্কিনের সমস্যা পেটের গন্ডগোল হওয়ার সমস্যা বৃদ্ধি পেতে পারে সন্তান যোগ শুভ। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ উচ্চশিক্ষার যোগ হয়েছে।অর্থ খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নেবেন। পরিবারে কিছু অশান্তি দেখা দিতে পারে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। বিবাহ কেন্দ্রিক আলাপ-আলোচনার জন্য দিনটি ভালো। কর্ম ক্ষেত্রে দিনটা কর্মমুখী হয়ে কাটবে। ব্যবসাক্ষেত্রে আজকের দিনটি শুভ।

 

তুলা রাশি:
রাশির দশমে এবং একাদশে অবস্থান করবে চন্দ্র। বুধ ভাগ্যপতী এবং বুধের নক্ষত্রে চন্দ্র অবস্থান করায় আজ আপনারা কিছু বিষয়ে ভাল ফল পাবেন। পড়াশোনার ক্ষেত্রে আজ আপনারা কিছু ভাল ফল পাবেন। আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। পেটের সমস্যা হজমের গোলমাল দেখা দিতে পারে। বাড়িতে আত্মীয় সমাগম বন্ধু সমাগম হতে পারে প্রেম-প্রীতি সম্পর্কের ক্ষেত্রে তর্ক প্রবন মন কাজ করতে পারে ফলে ঝগড়াঝাঁটি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এগুলো এড়িয়ে চলা ভালো।মঙ্গল কেতু মঙ্গল রাহু যোগ শুরু হয়ে যাওয়ায় বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। বিদেশ যাত্রা ভ্রমণের জন্য আজকের দিনটি শুভ। কর্মক্ষেত্রে আজ ভালো ফল পাবেন।ব্যবসাক্ষেত্রে আজ দিনটা ভালো যাবে বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ কিছু ফল পাবেন।

 

বৃশ্চিক রাশি:
মঙ্গল রাশি পরিবর্তন করে রাশির দ্বিতীয়ে অবস্থান করছে। বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। চন্দ্রের অবস্থান নবম এবং দশমে। আধ্যাত্মিক ক্রিয়াকর্মের জন্য আজকের দিনটি শুভ। বাড়ি গাড়ি ক্রয় বিক্রয় জন্য আজকে শুভ যোগ রয়েছে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে সময়টা অনুকূল। সন্তান যোগ শুভ ফাটকা লাভের সম্ভাবনা রয়েছে। মামলা-মোকদ্দমার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ।ভ্রমণপিপাসু ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভাল। বিবাহ কেন্দ্রিক আলাপ-আলোচনার জন্য আজকের দিনটি শুভ। দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে কিন্তু জন্ম ছকে মঙ্গল রাহু , মঙ্গল কেতু যোগ থাকলে কিছু অশান্তি দেখা দিতে পারে। হাঁটুর ব্যথা বেদনা সমস্যা ব্লাড প্রেসারের সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে ইমোশনাল ভাব বজায় থাকলেও কর্মক্ষেত্রে আজকের দিনটা ভালো ভাবে কাটবে। শুক্র তুঙ্গস্ত থাকার কারণে ব্যবসা ক্ষেত্রে বিশেষ কিছু ফল পাবেন।

 

ধনু রাশি:
চন্দ্রের অবস্থান রাশির অষ্টমে এবং পরবর্তী ক্ষেত্রে নবমে। রাশিতে মঙ্গল প্রবেশ করছে মাথা ঠাণ্ডা রাখুন হঠকারী সিদ্ধান্ত নেবেন না। মামলা-মোকদ্দমার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। আধ্যাত্মিক ক্রিয়াকর্মের জন্য আজকের দিনটি শুভ। হাঁটুর ব্যথা বেদনার সমস্যা স্ক্রীন রিলেটেড সমস্যা হজমের সমস্যা আজ বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। সন্তান যোগ শুভ তবে সন্তানের শরীরের প্রতি একটু যত্নবান হবেন। আর্থিক যোগাযোগ শুভ আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি ফিরে পেতে পারেন। পিতার শরীর স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ নজর দেবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবে। কর্মক্ষেত্রে আজ দিনটা শুভ। ব্যবসাক্ষেত্রে আজকে দিনটা ভালো যাবে বিশেষ করে বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে।

 

মকর রাশি:
চন্দ্র রাশি সপ্তমে এবং পরবর্তীকালে অষ্টমে প্রবেশ করবে। সমাজে মান-সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের সুখ শান্তি বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। ভ্রমণের জন্য আজকের দিনটি শুভ। বিভিন্ন ব্যথা-বেদনা সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে। ক্রয় বিক্রয়ের জন্য আজকের দিনটি শুভ। বিবাহ কেন্দ্রিক আলাপ-আলোচনার জন্য আজকের দিনটি শুভ। কর্ম ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রা ভ্রমণের ক্ষেত্রে খুব একটা ভালো ফল পাবেন না। ব্যবসাক্ষেত্রে আজকের দিনটা ভালো ভাবে কাটবে।

 

কুম্ভ রাশি:
রাশির নিজ ঘরে এবং বুধের নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে। আজ আপনাদের মন চঞ্চল থাকবে। বুধ কার্য পতি হওয়ার কারণে কর্ম ক্ষেত্রে বিশেষ কিছু ফল পাবেন। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আজ কিছু সমস্যা দেখা দিতে পারে। সন্তান যোগ শুভ। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। মামলা-মোকদ্দমার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। কোমরের ব্যথা বেদনা সমস্যা আজ বৃদ্ধি পেতে পারে পুরনো রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ-আলোচনার জন্য আজকের দিনটি শুভ। আর্থিক যোগাযোগ আজকের দিনে উত্তম ক্রয় বিক্রয় জন্য দিনটি শুভ। ব্যবসাক্ষেত্রে আজ আপনারা ভাল ফল পাবেন।

 

মীন রাশি:
চন্দ্র প্রথমে অবস্থান করছে পঞ্চমে এবং পরবর্তী ক্ষেত্রে ষষ্ঠে। এবং মহা নক্ষত্রে চন্দ্র অবস্থান করার ফলে আপনাদের অর্থ খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ বিভিন্ন ব্যথা-বেদনার সমস্যা আজ ভোগাতে পারে। ফাটকা লাভের যোগ রয়েছে। বাড়ি গাড়ি ক্রয় বিক্রয় জন্য দিনটি শুভ। বিবাহ কেন্দ্রিক আলাপ-আলোচনার জন্য দিনটি শুভ। সন্তান যোগ শুভ কর্ম ক্ষেত্রে দিনটা কর্মমুখী হয়ে কাটবে। মঙ্গল রাহু মঙ্গল কেতু ব্যক্তিদের কর্মক্ষেত্র দিনটা খুব একটা ভালো যাবে না। শুক্র সমস্যা থাকার কারণে ব্যবসাক্ষেত্রে ভালো ফল পাবেন।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment