গত দু’সপ্তাহ ধরে ইন্টারলকিংয়ের কাজ চলছে ব্যান্ডেল স্টেশনে। এতদিন ধরে সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত সমস্ত ট্রেন চলাচল বন্ধ। আর আজ অর্থাৎ ২৭শে মে থেকে আগামী ২৯শে মে পর্যন্ত পুরোপুরি বন্ধ ব্যান্ডেল স্টেশন।
এর জেরে বেশ সমস্যায় এমনিতেই পড়েছেন নিত্যযাত্রীরা। আর এরই মধ্যে ব্যান্ডেল স্টেশনের এক বড় সিদ্ধান্ত নেওয়া হল ব্যান্ডেল স্টেশনের তরফে। আজ, শুক্রবার ব্যান্ডেল স্টেশন মাস্টারের তরফে একটি নোটিশ জারি করে জানানো হয় যে ব্যান্ডেল স্টেশনের সমস্ত প্ল্যাটফর্মের নম্বর বদলে যাচ্ছে।
নোটিশে বলা হয়েছে যে আগামী ৩১শে মে থেকে প্ল্যাটফর্মের নতুন নম্বরগুলি ব্যবহৃত হবে। দেখে নিন, প্ল্যাটফর্মের নতুন নম্বরগুলি কী হয়েছে-
১বি প্ল্যাটফর্মের নাম পরিবর্তিত হয়ে হয়েছে ০১
১এ থেকে প্ল্যাটফর্মের নাম পরিবর্তন হয়ে হয়েছে ০২
০১ থেকে প্ল্যাটফর্মের নাম পরিবর্তন হয়ে হয়েছে ০৩
০২ থেকে প্ল্যাটফর্মের নাম পরিবর্তন হয়ে হয়েছে ০৪
০৩ থেকে প্ল্যাটফর্মের নাম পরিবর্তন হয়ে হয়েছে ০৫
০৪ থেকে প্ল্যাটফর্মের নাম পরিবর্তন হয়ে হয়েছে ০৭
০৫ থেকে প্ল্যাটফর্মের নাম পরিবর্তন হয়ে হয়েছে ০৬
এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় বেশ ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। আর এরই মধ্যে ব্যান্ডেল স্টেশনের প্ল্যাটফর্মের নম্বর পরিবর্তন হলেও যে তাদের বেশ সমস্যার মুখে পড়তে হবে, তা বলাই বাহুল্য।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!