জন্মবার হিসেবে কোন দেবতার পূজা করলে সব কাজে সাফল্য ও অর্থালাভ? জানতে এখনই পড়ুন

আজ আমরা আপনাদের জানাবো জন্মবার অনুযায়ী কোন কোন দেবতার পূজা করলে বেশি ফল পাওয়া যায়। এমনকি কোনো বিপদ ঘটে যাওয়ার আশঙ্কা তাও কমে যায়। ইস্টদেবতা নির্বাচনের সময় আপনি কোন রাশির জাতক বা জাতিকা সে বিষয়টি যেমন বিবেচনা করা উচিত তেমন কোন বার আপনি জন্মেছেন সেই বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন। এমনটা করলে মনের মতো ফল পেতে দেরি হয় না। তাহলে এবার জেনে নেওয়া যাক সপ্তাহের সাতদিনের কোন দিন কোন দেবতার পূজা করা উচিত।

 

রবিবার : রবিবার জন্মদিন হলে আপনাকে ভগবান বিষ্ণুর পূজা করতে হবে। তবে মন চাইলে ভগবান বিষ্ণুর যে কোনো অবতার যেমন- শ্রী কৃষ্ণ বা রামের পূজা করতে পারেন।

সোমবার : এই দিনটি হলো দেবাদিদেব মহাদেবের। তাই এই দিন জন্ম হয়ে থাকলে ভগবান শিবের আরাধনা করতে ভুলবেন না।

মঙ্গলবার : মঙ্গলবার জন্মদিন হলে আপনাকে আরাধনা করতে হবে হনুমানজির। এমনটা করলে মনের সব ইচ্ছা পূরণ হতে সময় লাগবে না।

বুধবার : যদি আপনি বুধবার জন্মগ্রহণ করেন তাহলে আপনার ঠাকুর ঘরে ভগবান গনেশকে প্রতিষ্ঠা করতে হবে। কারণ এটাই মানা হয় যে এই দিন গণেশের আরাধনা করলে দারুন ফল মেলে।

বৃহস্পতিবার : প্রত্যেকটি বারের মতো এই বারটি ভগবান শিবের তাই বৃহস্পতিবার যারা জন্ম গ্রহন করেছেন তারা যদি নিয়মিত সর্বশক্তিমানের আরাধনা করেন তাহলে দেখবেন মনের সব ইচ্ছা পূরণ হতে সময় লাগবে না।

শুক্রবার : সপ্তাহের এইদিনে জন্মগ্রহণ করে থাকেন তাহলে মা দুর্গার আরাধনা করতে হবে ইচ্ছা হলে মায়ের যে কোনো রূপেরও পূজা করতে পারেন।

শনিবার : সপ্তাহন্তে যদি জন্ম নিয়ে থাকেন তাহলে হনুমানজির অথবা কালভৈরবীর পূজা করা যেতে পারে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর