স্টার জলসা হোক বা জি বাংলা, বর্তমানে একাধিক নতুন নতুন ধারাবাহিক সম্প্রচার করছে দুই চ্যানেল। ঠিক তেমনই গত সপ্তাহ থেকেই জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’। এই ধারাবাহিকের প্রোমো দেখেই বোঝা গিয়েছিল যে অন্যান্য ধারাবাহিকের থেকে এই ধারাবাহিকটি বেশ অন্যরকমই হতে চলেছে।
বোঝাই গিয়েছিল এই ধারাবাহিকে সংসারিক কোনো কুটকাচালি বা পরকীয়ার কোন গল্প দেখা যাবে না। বরং এক শিশু শিল্পীকে কেন্দ্র করেই এগোবে এই ধারাবাহিকের গল্প। ফলতই কোনও রকমের ষড়যন্ত্র বা নেতিবাচক কিছু নয় বরং শিশুদের নানারকম কাণ্ডকারখানারই দেখা মিলবে এই ধারাবাহিকে।
এই ধারাবাহিক শুরু হওয়ার পর বেশ ভালোই প্রতিক্রিয়া মিলেছিল দর্শকের। ধারাবাহিকের মুখ্য চরিত্রের অন্যরকম চিন্তাধারা মনে ধরেছিল অনেকেরই। কিন্তু হঠাৎই এই ধারাবাহিকের একটি পর্ব নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ধারাবাহিকের একটি পর্বে শ্রীকৃষ্ণের গীতার শ্লোককে ভুল বলেছে ধারাবাহিকের মুখ্য চরিত্র বোধিসত্ত্ব।
একটি পর্বে বোধিসত্ত্বকে বলতে শোনা গিয়েছে যে গীতায় যেমন শ্রীকৃষ্ণ বলেছেন ‘কর্ম করে যাও, ফলের আশা করো না’, এই কথাটি একেবারেই ঠিক নয়। বরং ওই শিশু শিল্পীর কথায়, ফলের আশা অবশ্যই করা উচিত।
View this post on Instagram
তার এই সংলাপকে ঘিরেই বেশ হইচই পড়ে পড়েছে নেটিজেনদের মধ্যে। নেটিজেনদের একাংশের মতে, স্বয়ং শ্রীকৃষ্ণের এই শ্লোকের আসল অর্থ বোঝার বা তিনি কেনই বা ফলের আশা করতে বারণ করেছেন, তা বোঝার ক্ষমতা সকলের নেই। নেটিজেনদের অভিযোগ, ধারাবাহিকে এহেন সংলাপের ফলে গীতার অপমান করা হয়েছে। হিন্দু ধর্মাবেগে আঘাত করা হয়েছে এমন কথার মাধ্যমে। ইতিমধ্যেই ধারাবাহিকের এই সংলাপটি নিয়ে মতানৈক্যে জড়িয়েছেন নেটিজেনরা।






