পৃথিবীতে দূষণের অন্যতম কারণ প্লাষ্টিক। পরিবেশবান্ধব এই রাস্তা তৈরির পদ্ধতিকে বলে ‘গ্রিডম্যাটস।’ কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ব্যাঙ্গালুরুতে তৈরি হচ্ছে এই রাস্তা।
২০১৬ সালেই এই পরিবেশবান্ধব রাস্তা তৈরীর কথা বলেছিল কেন্দ্রীয় সরকার। এখনও পর্যন্ত এক লক্ষ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক ব্যবহার করেই। এই বছরের মধ্যে প্রায় দ্বিগুণ রাস্তা বর্জ্য প্লাস্টিক দিয়ে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
বেঙ্গালুরুর আরএমজেড ইকোওয়ার্ল্ড এবং আউটার রিং রোডকে সংযুক্ত করে প্রায় ৩০ হাজার কিলোগ্রাম পুনর্ব্যবহারযোগ্য় প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তা নির্মাণকারী সংস্থা জানিয়েছে, প্রথাগত পদ্ধতিতে রাস্তাটি তৈরি করতে হলে টন টন কার্বন-ডাই অক্সাইড নিঃসরণ হত। ‘গ্রিডম্যাট’ পদ্ধতি ব্যবহার করে কার্বন-ডাই অক্সাইডের নিঃসরণ খুব কম হয়েছে।
ভারতে প্রথম বর্জ্য প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি হয়েছিল চেন্নাইতে। তারপর আসতে আসতে গোটা দেশে। পুণে, মুম্বই, সুরাট, ইনদওর, দিল্লি, লখনৌতে প্লাস্টিকের রাস্তা নির্মাণ শুরু হয়ে গেছে।





