ডোমিনোজ পিৎজা বানানো ময়দার উপর ঝুলছে বাথরুম পরিষ্কার করার ঝাড়ু! কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদে সামিল নেটিজেনরা

আমাদের প্রিয় খাদ্য তালিকার মধ্যে অন্যতম হ’ল পিৎজা। পিৎজা বানানো সংস্থা ডমিনোজের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমতো হুশ উড়েছে পিৎজা প্রেমীদের। পিৎজা বানানোর ময়দার তালে উপর ঝুলছে বাথরুম পরিষ্কার করার ব্রাশ।

বেঙ্গালুরুর ডোমিনোজ কোম্পানির এক আউটলেট এর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে মাখানো ময়দার তাল সাজানো পাত্রের উপর বাথরুম পরিষ্কার করার দুটি ব্রাশ ঝুলছে। আর এতেই শোরগোল পড়ে যায় নেটিজেনদের।

এমন নামি সংস্থার রান্নাঘর এতটা নোংরা এবং অস্বাস্থ্যকর হতে পারে তা কল্পনাও করতে পারছেন না অনেকে। প্রতিবাদে সরব হয়েছেন নেটিজেনরা। তবে পিৎজা কোম্পানি ওই আউটলেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে।

ডোমিনোজ কোম্পানির তরফ থেকে একটি টুইট করে জানানো হয়েছে, ‘গ্রাহকদের নিরাপত্তা এবং খাবারের গুণমান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যে কোনও পদক্ষেপ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ তবে এই ছবি দেখে পিৎজাপ্রেমীরা বেশ হতাশ হয়েছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর