একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন (Abhishek Banerjee) যে আগামী ৬ মাসের মধ্যে নতুন তৃণমূলকে দেখবে রাজ্যবাসী। এদিকে, গতকাল, মঙ্গলবার দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় ‘নতুন তৃণমূল’-এর (new TMC) নানান পোস্টার (poster) দেখা যায়। আর সেই পোস্টারে রয়েছে অভিষেকের ছবি। এই নিয়ে এবার শাসক শিবিরকে তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
আজ, বুধবার সকালে প্রাতঃভ্রমণে সেরে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, “সিপিআইএমের আমলেও নতুন সিপিএমএর স্লোগান দিয়ে বুদ্ধবাবুও ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তারপর কী হল”? এরপর দিলীপবাবু বলেন, “আমরা এতদিন যে তৃণমূল দেখে এসেছি তা সম্পূর্ণ দুর্নীতিতে ডুবে গিয়েছে।সেই দুর্নীতির হাত মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে গিয়েছে। এখন পোস্টার দিয়ে, নতুন স্লোগান দিয়ে আবার টিএমসিকে বাঁচানোর চেষ্টা চলছে। কিন্তু মানুষ বুঝে গিয়েছে টিএমসির আসল চেহারাটা কী”।
তৃণমূল নেতাদের কটাক্ষ শানিয়ে দিলীপ ঘোষ বলেন, “ইঞ্চিসাইজ, ফুট সাইজ সব নেতাই এখন দুর্নীতিতে ডুবে গিয়েছে। সবার কাছে চিঠি যাচ্ছে, সবাইকে ডাকছে ,এবং সবাইকে তুলতে আরম্ভ করেছে। মানুষকে বোকা বানানোর আবার নতুন ফান্ডা তৈরি করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় না, বাংলার মানুষ এই টিএমসির দিকে ঘুরে তাকাবে।দুর্নীতি ছাড়া তৃণমূল চলতেও পারবে না, আর দুর্নীতি ছাড়া তৃণমূল ভাবাও যায় না”।
একুশে জুলাইয়ের সভার দু’দিন পরই এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর ঠিক ২০ দিনের মাথায় গরু পাচার কাণ্ডে সিবিআই গ্রেফতার করে অনুব্রত মণ্ডলকে। দুই প্রভাবশালী নেতার গ্রেফতারির জেরে যে তৃণমূল বেশ চাপের মুখে, তা বেশ স্পষ্ট। বিরোধীদের জেরে কোণঠাসাও হতে হয়েছে তৃণমূলকে।
এমন পরিস্থিতিতে তৃণমূলের এই নতুন পোস্টারে ছয়লাপ ভবানীপুর থেকে শুরু করে হাজরা, কালীঘাট সর্বত্র। এমনকি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উলটোদিকেও এই পোস্টার দেখা গিয়েছে। এর জেরে জল্পনা তো বেড়েছেই, তবে আবার এই পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকার কারণে বেশ বিতর্কেরও সৃষ্টি হয়েছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!