নবরাত্রির ৯ দিন এই রাশিগুলির উপর বজায় থাকবে মা দুর্গার কৃপা, আর্থিক অবস্থার হবে উন্নতি, মিলবে সাফল্য

আজ, সোমবার থেকে শুরু হয়েছে নবরাত্রি। বাঙালিদের কাছে দুর্গাপুজো পঞ্চমী বা ষষ্ঠী থেকে শুরু হলেও, উত্তর ভারতে কিন্তু দেবী মা-র আরাধনা শুরু হয়ে যায় প্রথমা থেকেই। এই প্রথমা থেকে শুরু করে নবরাত্রির ৯ দিন যে কোনও শুভ কাজ হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে, নবরাত্রিরের বিশেষ তাৎপর্য রয়েছে। এবারের নবরাত্রির সময় বিশেষ কিছু রাশির উপর মা দুর্গা বিশেষ কৃপা করবেন।

সেই রাশিগুলি কী কী, আসুন দেখে নিই-

মিথুন রাশি- নবরাত্রির এই ৯ দিন মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য ফলদায়ক হতে চলেছে। এই ৯ দিনে তাঁরা পরিশ্রমের ফল পাবেন। যে কাজ আটকে গিয়েছে তা সম্পূর্ণ হবে। অর্থনৈতিক অবস্থারও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জমি ও যানবাহন ক্রয়ের জন্য যোগ। অর্থলাভও হতে পারে। শুভ কাজ শুরু করলে দীর্ঘমেয়াদি ফল পাবেন।

বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য শারদীয়া নবরাত্রি জীবনে সুখ বয়ে আনবে। অর্থের আগমনের সম্ভাবনা। ঋণ থেকে মুক্তি পাবেন। আটকে থাকা কাজ শেষ হবে। কোনও শুভ কাজ করতে চাইলে এই সময়ে করুন।

মেষ রাশি- মেষ রাশির জাতক-জাতিকাদের উপর বিশেষ আশীর্বাদ থাকবে দেবীর। নবরাত্রির সময় মেষ রাশির জাতক জাতিকারা যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য পাবেন। তাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। এর পাশাপাশি দেবীর কৃপায় সন্তানদের কাছ থেকে শুভ সংবাদ পাবেন। শুভ কাজ শুরু করতে পারেন এই ৯ দিনে।

সিংহ রাশি- সিংহ রাশির জাতক-জাতিকারা দুর্গার আশীর্বাদ পাবেন। এই দিনগুলিতে ভাগ্যের সঙ্গ পাবেন। দেবীর বিশেষ কৃপায় আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কর্মক্ষেত্রে পদ ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শুভ কাজ শুরু করার আদর্শ সময়। 

আরও অন্যান্য খবর