ঘোর বিপদ! কালীপুজোর সময়ই ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘সিত্রাং’, ২০০-২৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়, তছনছ হওয়ার আশঙ্কা

দুর্গাপুজোর সময়ও মোটামুটি ভালোই বৃষ্টি দেখেছে শহর। কালীপুজোর সময়ও বৃষ্টি হতে পারে, এমনই পূর্বাভাস মিলেছিল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। অক্টোবর মাসে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হবে, এমনটাই জানানো হয়েছিল বতে। বঙ্গোপসাগরে চলতি মাসেই দুতি ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরির পূর্বাভাস দেয় হাওয়া অফিস।

তবে এবার জানা যাচ্ছে যে আগামী ১৭ থেকে ১৮ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে সুপার সাইক্লোন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ২০০ থেকে ২৫০ কিলোমিটার বেগে এই সুপার সাইক্লোন আছড়ে পড়তে পারে বলে জানা যাচ্ছে।, এর জেরে ভারতের নানান উপকূলবর্তী রাজ্যগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল।

তবে এই পূর্বাভাস দেওয়া হয়েছে মার্কিন গবেষণা সংস্থার তরফে। দিল্লির মৌসম ভবনের তরফে এখনও কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে। সিকিম-সহ উত্তরবঙ্গের নানান জায়গায় দুর্যোগের আশঙ্কা রয়েছে বলে জানা যাচ্ছে।

আইএমডি-র তরফে জানানো হয়েছে যে উত্তরবঙ্গের আট জেলায় বৃষ্টি চলবে। এর পাশাপাশি কলকাতা-সহ হাওড়া, হুগলী, বীরভূম, পুরুলিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি।

আর এসবের মধ্যেই সাইক্লোনের আশঙ্কার কথাও শোনা যাচ্ছে। আবহবিদদের মতে, এই সুপার সাইক্লোনের প্রভাবে উপকূলীয় এলাকায় ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। উপকূলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা। এই সাইক্লোন ‘সিত্রাং’-এর নামকরণ করেছে থাইল্যান্ড।

আরও অন্যান্য খবর